ইয়ামালের গলায় এবার ‘ব্যাটম্যান’ চেইন

চলতি ফুটবল বিশ্বকাপে আলোচনায় আছেন স্প্যানিশ বিস্ময়–বালক লামিনে ইয়ামাল। বিশ্বকাপের ইতিহাসে ম্যাচের প্রথম গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি। সৌদি আরবের বিপক্ষে খেলার ১০ মিনিটের মাথায় গোল করে এই কীর্তি গড়েন ইয়ামাল। তাঁর ওপরে আছেন শুধু ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তবে এবার খেলা নয়, ভক্তদের নজর কেড়েছে ইয়ামালের গলায় ঝোলানো ব্যতিক্রমী এক চেইন। ব্যাটম্যান মোটিফের হীরাখচিত চেইনটি এখন ফুটবল–ভক্ত থেকে শুরু করে ফ্যাশনপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

১ / ৫
ফুটবল–ভক্ত থেকে শুরু করে ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে ইয়ামালের গলায় ঝোলানো ব্যাটম্যান মোটিফের একটি চেইন। অস্ট্রিয়ার বিপক্ষে ‘রাউন্ড অব ৩২’–এর ম্যাচ খেলতে ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে যাওয়ার পথে চেইনটি তাঁর গলায় দেখা যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
‘দ্য এজে জুয়েলস’ ইয়ামালের জন্য চেইনটি বিশেষভাবে তৈরি করেছে। চেইনটি ৯ ও ১৮ ক্যারেটের সাদা ও হলুদ সোনা দিয়ে তৈরি। এতে প্রায় ৩ হাজার ৪০০টি হীরা খচিত আছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
লকেটের মাঝে আছে মুখোশ পরা ব্যাটম্যানের মুখ। নকশায় ব্যাটম্যানের মুখাকৃতির পেছনে গথাম শহরের আদলে তৈরি স্কাইলাইন। ব্যাটম্যান লোগোর ওপর খোদাই করা হয়েছে ‘৩০৪’ সংখ্যাটি। এটি স্পেনের কাতালোনিয়ার মাতারো শহরের রোকাফোন্ডা এলাকার পোস্টকোড। এই এলাকায় বেড়ে উঠেছেন ইয়ামাল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ৫
গোল উদ্‌যাপনে ইয়ামালকে হাত দিয়ে ‘৩০৪’ সংখ্যাটি প্রদর্শন করতে দেখা যায়। গত বছরও একটি হীরার চেইন ঘিরে আলোচনায় এসেছিলেন এই স্প্যানিশ তারকা। ১৮তম জন্মদিনে চেইনটি উপহার পেয়েছিলেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
আকর্ষণীয় চেইনের দাম ছিল চার লাখ ডলার
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, টিন ভোগ

আরও পড়ুন