‘ইজিপশিয়ান কিং’ মোহাম্মদ সালাহর বিলাসবহুল জীবন

আজ ৭ জুলাই রাতে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হবে মিসর। মাঠের এই লড়াইয়ে সবার নজর মেসির ওপর তো থাকবেই, থাকবে ‘ইজিপশিয়ান কিং’ নামে পরিচিত তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর দিকেও। শুধু মাঠেই নন, মাঠের বাইরেও সমান আলোচনায় এই তারকা ফরোয়ার্ড। কয়েক কোটি ডলারের সম্পদ, বিলাসবহুল গাড়ির সংগ্রহ, প্রযুক্তিনির্ভর আধুনিক বাড়ি মিলিয়ে এক গ্ল্যামারাস জীবন যাপন করেন এই লিভারপুল তারকা।

১ / ১০
মোহাম্মদ সালাহর মোট সম্পদের পরিমাণ ৯০–১০০ মিলিয়ন ডলার। তাঁর আয়ের উৎস লিভারপুলের চুক্তি ও নানা বিজ্ঞাপন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
গোল করার পর মাঠে প্রায়ই সিজদাহ দিয়ে দেন সালাহ
ছবি: রয়টার্স
৩ / ১০
শৈশবের প্রেমিকা ম্যাগি সাদেককে বিয়ে করেছেন সালাহ। তাঁদের দুই মেয়ে মাক্কা ও কায়ান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
গাড়ির প্রতি ঝোঁক আছে এই ফুটবল তারকার। সালাহর গাড়ির গ্যারেজে জায়গা পেয়েছে বিশ্বের সেরা সুপারকারগুলো। আছে দামি সুপারকার ল্যাম্বরগিনি ও পোর্শে। বেন্টলি ও মার্সিডিজের মতো বিলাসবহুল গাড়িও চালান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
পরিবারের জন্য আছে আউডি কিউ৭ ও বেন্টলি বেন্টেগা। নিজের প্রথম গাড়ি টয়োটা ক্যামরিও এখনো রেখে দিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
লিভারপুলে খেলার সময় মোহাম্মদ সালাহ ইংল্যান্ডের চেশায়ার কাউন্টির ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ এলাকায় থাকেন। ম্যানচেস্টারের কাছের এই অভিজাত অঞ্চলটি তারকাদের আবাস হিসেবেই পরিচিত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
এক সাক্ষাৎকারে সালাহ মজা করে জানিয়েছিলেন, তাঁর বাড়ি অনেকটা ‘হাসপাতালের মতো’। নিজের ফিটনেস ঠিক রাখতে সালাহর বাড়িতে জিমের দুটি রুম আছে। শারীরিক ধকল দ্রুত কাটিয়ে ওঠার থাকার জন্য সেখানে ক্রায়োথেরাপি ও হাইপারবারিক চেম্বারও রাখা হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
সপ্তাহে প্রায় ৪০ লাখ পাউন্ড বেতন পান প্রিমিয়ার লিগের অন্যতম বেশি পারিশ্রমিক পাওয়া এই ফুটবলার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৯ / ১০
লাক্সারি ঘড়ির ব্র্যান্ডের প্রতিও ঝোঁক আছে ৩৪ বছর বয়সী এই ফুটবলারের। রিচার্ড মিল তাঁর প্রিয় ঘড়ির ব্র্যান্ড। তাঁর সংগ্রহে আছে অডেমাহ পিকের মতো বিলাসবহুল ঘড়িও
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
মোহাম্মদ সালাহকে প্রায়ই দেখা যায় ফেন্দি ও ডলচে অ্যান্ড গ্যাবানার মতো লাক্সারি ব্র্যান্ডের পোশাকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন