তটিনী এলেন আকাশী রঙে

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর সাজপোশাক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৪
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর আসরে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী পরে এসেছেন আকাশী রঙের শাড়ি।
ছবি: অগ্নিলা আহমেদ
২ / ৪
শাড়িটিতে গোলাপি, সাদা ও সবুজ রঙের ফুলের কারুকাজ করা।
ছবি: অগ্নিলা আহমেদ
৩ / ৪
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর কথা ভেবেই ডিজাইনার সাফিয়া সাথী বিশেষভাবে তৈরি করেছেন শাড়িটি।
ছবি: অগ্নিলা আহমেদ
৪ / ৪
শাড়ির সঙ্গে মিলিয়ে ব্যক্তিগত সংগ্রহের গয়নায় বেশ মানিয়েছে তটিনীকে।
ছবি: অগ্নিলা আহমেদ। লেখা: মো. জান্নাতুল নাঈম
আরও পড়ুন