সম্প্রতি ‘মেঘ’ গান নিয়ে বিতর্ক দেখা দিলে সুনিধি নায়েক বলেন, ‘হ্যাঁ, তাঁর (অর্ণব) সব গান সমান ভালো হয়নি, হবেও না। কারণ, তিনি মানুষ, যন্ত্র নন। একজন শিল্পী কখনোই শুধু তাঁর সেরা কাজ দিয়ে বেঁচে থাকেন না। তাঁর ব্যর্থতাগুলোও তাঁর যাত্রারই অংশ। কিন্তু আমরা যদি প্রতিটি অপছন্দের কাজের জন্য তাঁকে ব্যক্তিগতভাবে অপমান করি, বিদ্রূপ করি, তাহলে একদিন সেই শিল্পী আর নতুন কিছু সৃষ্টি করার সাহসই পাবেন না। কাজের সমালোচনা করুন, কিন্তু শিল্পীকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না।’ছবি: ইনস্টাগ্রাম থেকে