তারা সুতারিয়া কেন পঞ্চাশের দশকে ফিরে গেলেন, দেখুন ৯টি ছবি

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন অভিনয়, প্রেম ও বিচ্ছেদের গুঞ্জনে। বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের কথা প্রকাশ্যে এলেও চারদিকে আলোচনা হয়েছিল বেশ। আবার বলিউডে কান পাতলে এখন তাঁদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছে। সে যা–ই হোক, তারা ফিরে গেছেন গত শতকের মাঝামাঝিতে। কী, বুঝতে পারছেন না তো? নিচের ছবিগুলোয় চোখ রাখলেই পরিষ্কার ধারণা পাবেন

১ / ৯
১৯৫০-এর দশকে ফিরে গেছেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। সে কথা নায়িকা নিজেই প্রকাশ্যে এনেছেন এক ইনস্টাগ্রাম পোস্টে
ছবি: ইনস্টাগ্রাম/তারা সুতারিয়া
২ / ৯
পঞ্চাশের দশকের রুচিশীল ফ্যাশনের ধারা অনুসরণ করে ছবিগুলোর সঙ্গে তারা লিখেছেন, ‘৫০-এর দশকেই আটকে আছি (এবং কখনো বের হতে চাই না)’ সঙ্গে দিয়েছেন হাসি ও হৃদয়ের ইমোজি
ছবি: ইনস্টাগ্রাম/তারা সুতারিয়া
৩ / ৯
তারা বাক্যটি মজা করে লিখলেও, সাজটি মোটেও সাধারণ নয়। সাজের খুঁটিনাটি দিকগুলোও বিশেষভাবে খেয়াল রেখে ছবিগুলো তোলা হয়েছে। তারা যে সময়কে সাজের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন, সেই সময়ে সাজগোজ মানেই ছিল নিজের একটি বিশেষ ভাবমূর্তি তৈরি করা
ছবি: ইনস্টাগ্রাম/তারা সুতারিয়া
৪ / ৯
তারা সুতারিয়াকে দেখা যাচ্ছে শরীরের সঙ্গে মানানসই কালো মিডি গাউনে, যা সেই সময়ের সন্ধ্যাকালীন সাজপোশাকের আবেদন তুলে ধরেছে
ছবি: ইনস্টাগ্রাম/তারা সুতারিয়া
৫ / ৯
সূক্ষ্ম ফুলেল নকশার লেস দিয়ে তৈরি পোশাকটিতে স্বচ্ছ কাপড় ব্যবহার করা হয়েছে, যা সহজেই একধরনের রোমান্টিক আবহ তৈরি করেছে
ছবি: ইনস্টাগ্রাম/তারা সুতারিয়া
৬ / ৯
পোশাকে পাতলা স্ট্র্যাপের সঙ্গে আছে সুইটহার্ট নেকলাইন, ধার দিয়ে সূক্ষ্ম লেসের কাজ। করসেটের আদলে তৈরি বোনড বডিস পোশাকটিকে আরও মজবুত করেছে, যে কারণে তারার শরীরের গড়নটিও সুন্দরভাবে ফুটে উঠেছে। নিচের অংশের আইল্যাশ ট্রিম পোশাকে আরও খানিকটা রোমান্টিকতা যোগ করেছে
ছবি: ইনস্টাগ্রাম/তারা সুতারিয়া
৭ / ৯
ভিনটেজ ধাঁচের সাজটি সম্পূর্ণ করতে তারা হাতে পরেছেন লম্বা কালো অপেরা গ্লাভস। সঙ্গে গলায় পরেছেন কয়েক স্তরে সাজানো মুক্তার চোকার। এতে পুরো সাজটি হয়েছে জমকালো
ছবি: ইনস্টাগ্রাম/তারা সুতারিয়া
৮ / ৯
তারার সাজে স্পষ্টভাবে বিখ্যাত হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের স্টাইলের ছাপ পাওয়া যায়। লেসের নকশায় কোমলতা ও মুক্তার গয়নার কারণে বাড়তি আভিজাত্য এসেছে
ছবি: ইনস্টাগ্রাম/তারা সুতারিয়া
৯ / ৯
ফটোশুটে তারা সুতারিয়ার মেকআপ ও চুলের সাজেও অড্রের ধারা অনুসরণ করা হয়েছে। চুল ঘাড়ের কাছে সুন্দরভাবে গুছিয়ে এনে স্কাল্পটেড শিনিয়ন করা। খুব যত্ন করে চুল আটকানো হলেও সামান্য ভলিউম রাখা হয়েছে, যাতে স্টাইলটি বাড়তি মনে না হয়
ছবি: ইনস্টাগ্রাম/তারা সুতারিয়া
আরও পড়ুন