মেহজাবীনের শাড়িটি বানিয়েছেন ১০ জন কারিগর মিলে

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাজপোশাক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৬
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর আসরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এলেন মেজেন্টা রঙের শাড়ি পরে।
ছবি: অগ্নিলা আহমেদ
২ / ৬
দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজনটির জন্য বিশেষভাবে বানানো হয়েছে শাড়িটি।
ছবি: অগ্নিলা আহমেদ
৩ / ৬
ডিজাইনার সাফিয়া সাথীর নকশায় ১৫ দিনে শাড়িটি বানিয়েছেন ১০ জন কারিগর।
ছবি: অগ্নিলা আহমেদ
৪ / ৬
দেশীয় মোটিফ প্রাধান্য পেয়েছে মেহজাবীনের শাড়ির আঁচলে।
ছবি: অগ্নিলা আহমেদ
৫ / ৬
বক, শাপলাফুল, পাতার নকশার ওপরে করা হয়েছে জারদৌসির কাজ।
ছবি: অগ্নিলা আহমেদ
৬ / ৬
ব্লাউজটি হলটার নেক ডিজাইনের। খোপার পেছনে লাগানো গয়নাটি নজরকাড়া।
ছবি: অগ্নিলা আহমেদ। লেখা: রয়া মুনতাসীর
আরও পড়ুন