অফ শোল্ডার গাউনে ঝলমলে মিম

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সাজপোশাক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৫
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর আসরে সোনালি রঙের ঝলমলে অফ শোল্ডার গাউন পরেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
ছবি: অগ্নিলা আহমেদ।
২ / ৫
মিমের গাউনটি ‘মাইসুন আমানি’র থেকে নেওয়া।
ছবি: অগ্নিলা আহমেদ।
৩ / ৫
তাঁর পছন্দমতো থিমে গাউনটি বানিয়ে দিয়েছেন ডিজাইনার সাগুফতা।
ছবি: অগ্নিলা আহমেদ।
৪ / ৫
মিমের জমকালো গয়নাগুলো ‘জাফ জুয়েলস’ থেকে নেওয়া।
ছবি: অগ্নিলা আহমেদ।
৫ / ৫
মিম সেজেছেন ‘সিগনেচার লুক বাই সামিয়া’র থেকে।
ছবি: অগ্নিলা আহমেদ। লেখা: সুরাইয়া সরওয়ার
আরও পড়ুন