কনটেন্ট নির্মাতা সুরভী ভ্রমণে যেভাবে থাকেন স্টাইলিশ

ভ্রমণের পরিকল্পনা মানেই কোথায় যাব, কীভাবে যাব কিংবা কোথায় থাকব—এসব নিয়ে নানা আয়োজন। একই সঙ্গে পোশাক নির্বাচনের চিন্তাও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ, ঘুরতে গিয়ে একদিকে যেমন আরামদায়ক পোশাক প্রয়োজন, অন্যদিকে স্মৃতির পাতায় ধরে রাখতে চাই সুন্দর ছবিও। সমুদ্রসৈকতে যে পোশাক মানানসই, পাহাড়ে ট্রেকিংয়ের সময় তা বিশেষ সুবিধাজনক নয়। আবার শহর ঘুরে বেড়ানো কিংবা রাতে বাইরে খেতে যাওয়ার সাজেও চাই ভিন্নতা। তাই গন্তব্য, আবহাওয়া ও ঘোরাঘুরির ধরন বুঝে পোশাক বেছে নেওয়া ভালো।

ভ্রমণে এমন পোশাক বেছে নিন, যেগুলো একাধিকভাবে পরা যায় এবং একটির সঙ্গে অন্যটি সহজে মানিয়ে যায়নকশার আয়োজনে মডেল হয়েছেন ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সুরভী ইয়াসমিন। সাজ: অরা বিউটি লাউঞ্চ, পোশাক: সংগৃহীত । ছবি: সুমন ইউসুফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাগ গোছানোর আগে

ভ্রমণের সাজে ফ্যাশনের পাশাপাশি স্বাচ্ছন্দ্যও সমান গুরুত্বপূর্ণ
নকশার আয়োজনে মডেল হয়েছেন ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সুরভী ইয়াসমিন। সাজ: অরা বিউটি লাউঞ্চ, পোশাক: ব্লু চিজ । ছবি: সুমন ইউসুফ

ভ্রমণে কম পোশাকে বেশি রকমের সাজ তৈরি করতে পারলে ব্যাগও থাকবে গোছানো। তাই এমন পোশাক বেছে নিন, যেগুলো একাধিকভাবে পরা যায় এবং একটির সঙ্গে অন্যটি সহজে মানিয়ে যায়। যেমন একটি সাদা শার্টই সৈকতে শ্রাগ, শহর ঘোরার সময় মূল পোশাক আর রাতের আয়োজনে স্তর হিসেবে ব্যবহার করা সম্ভব। পোশাকের পাশাপাশি গন্তব্যের আবহাওয়া ও ঘোরাঘুরির ধরন অনুযায়ী জুতা, সানগ্লাস, টুপি ও প্রয়োজনীয় অনুষঙ্গও গুছিয়ে নিন।

আরও পড়ুন

পাহাড়ি পথে স্পোর্টি সাজ

পাহাড়ে ট্রেকিংয়ের সময় পোশাকের সৌন্দর্যের পাশাপাশি কার্যকারিতাকেও গুরুত্ব দিতে হবে। ঘাম ও বৃষ্টিতে ভিজলেও যেন দ্রুত শুকিয়ে যায়—এমন কাপড়ের স্পোর্টস টপের সঙ্গে ট্র্যাক প্যান্ট হতে পারে উপযুক্ত সমন্বয়। এ ছাড়া স্পোর্টস টি-শার্ট, লেগিংস, কার্গো প্যান্ট কিংবা জগারও ভালো বিকল্প। রোদ ও পোকামাকড় থেকে সুরক্ষায় ফুলহাতা টপ বা শার্ট পরতে পারেন। সঙ্গে ক্যাপ, ছোট ব্যাকপ্যাক ও ভালো গ্রিপের ট্রেকিং জুতা রাখুন।

পাহাড়ি পথে চলাচলের সুবিধার জন্য পোশাক যেন খুব আঁটসাঁট না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে
নকশার আয়োজনে মডেল হয়েছেন ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সুরভী ইয়াসমিন। সাজ: অরা বিউটি লাউঞ্চ, পোশাক: সংগৃহীত । ছবি: সুমন ইউসুফ

ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সুরভী ইয়াসমিন বলেন, ‘ট্রেকিংয়ের ক্ষেত্রে সঠিক পোশাক, জুতা ও ব্যাগ নির্বাচন গুরুত্বপূর্ণ। দ্রুত শুকিয়ে যায়—এমন কাপড়ের পোশাক পরা উচিত। কারণ, দীর্ঘ সময় হাঁটলে ঘামে কিংবা বৃষ্টিতে পোশাক ভিজে যেতে পারে। পাশাপাশি পাহাড়ি পিচ্ছিল পথে চলার জন্য ভালো গ্রিপের জুতা প্রয়োজন। ব্যাগের ক্ষেত্রে এমন ব্যাকপ্যাক বেছে নেওয়া ভালো, যা পুরোপুরি পিঠের সঙ্গে লেগে থাকে না। এতে পিঠে বাতাস চলাচলের সুযোগ থাকে এবং ঘাম কম হয়।’

নীল জলরাশিতে সাজ

পোশাকে চাই ছুটির আমেজ
পোশাক: ব্লু চিজ

সমুদ্রসৈকতে পোশাকে থাকা চাই ছুটির আমেজ। হালকা কাপড়ের ফ্লেয়ারড স্কার্টের সঙ্গে ক্রপ টপ কিংবা স্তরবিশিষ্ট টপে তৈরি হবে ফুরফুরে সাজ। সাদা, আকাশি, হলুদ কিংবা ফুলেল নকশার পোশাক সমুদ্রের পটভূমিতে ছবিতেও মানাবে। স্কার্ট-টপের পাশাপাশি পরতে পারেন ম্যাক্সি ড্রেস, কাফতান কিংবা লিনেন কো-অর্ড সেট। স্কার্টের সঙ্গে ঢিলেঢালা শার্টও হতে পারে ভালো বিকল্প। সাজের সঙ্গে সানগ্লাস, টুপি, রঙিন স্কার্ফ ও স্যান্ডেল যোগ করলে পূর্ণতা পাবে সৈকতের লুক।

আরও পড়ুন

শহরের পথে পথে

ক্রস বডি ব্যাগ ও সানগ্লাসে সাজে যোগ হবে বাড়তি মাত্রা
ছবি: সুমন ইউসুফ, পোশাক: যাত্রামেলা

নতুন শহরের রাস্তা, পুরোনো স্থাপনা কিংবা ক্যাফে—সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য চাই আরামের সঙ্গে স্টাইলিশ পোশাক। এ ক্ষেত্রে মিডি ড্রেস হতে পারে সহজ নির্বাচন। ফুলেল বা একরঙা মিডি ড্রেসের সঙ্গে স্নিকার্সে তৈরি হবে পরিপাটি লুক। এ ছাড়া ওয়াইড লেগ জিনসের সঙ্গে ক্রপ টপ, লিনেন শার্টের সঙ্গে ট্রাউজার কিংবা কো-অর্ড সেটও পরতে পারেন। দেশীয় পোশাকের মধ্যে সুতির কুর্তা, পালাজ্জো ও সালোয়ার-কামিজও মানানসই। একটু ভিন্নতা চাইলে লং স্কার্টের সঙ্গে টপও বেছে নিতে পারেন।

আরও পড়ুন

যাত্রার শুরু হোক আরামে

এয়ারপোর্টের শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশের কথা মাথায় রেখে হালকা জ্যাকেট বা কার্ডিগানও সঙ্গে রাখতে পারেন
নকশার আয়োজনে মডেল হয়েছেন ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সুরভী ইয়াসমিন। সাজ: অরা বিউটি লাউঞ্চ, পোশাক: ব্লু চিজ, ছবি: সুমন ইউসুফ

এয়ারপোর্টে দীর্ঘ অপেক্ষা কিংবা উড়োজাহাজে বসে থাকার সময় পোশাক হওয়া চাই স্বচ্ছন্দ। হুডির সঙ্গে জগার প্যান্ট বা ঢিলেঢালা ট্রাউজার হতে পারে ভালো সমন্বয়। হুডির পাশাপাশি সোয়েট শার্ট, ওভারসাইজ টি-শার্ট কিংবা কার্ডিগানও পরতে পারেন। নিচে লেগিংস বা আরামদায়ক জিনসও মানিয়ে যাবে। সঙ্গে স্নিকার্স, ছোট ব্যাকপ্যাক ও ক্যাপ রাখলে সাজটি হবে গোছানো।

শাইনি বা সিকুইন টপ হতে পারে রাতের আকর্ষণীয় নির্বাচন
নকশার আয়োজনে মডেল হয়েছেন ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সুরভী ইয়াসমিন। সাজ: অরা বিউটি লাউঞ্চ, পোশাক: সংগৃহীত । ছবি: সুমন ইউসুফ

ভিন্ন কিছু

ভ্রমণের সময় দিন শেষে রাতের খাবার কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় দিনের সাজ থেকে একটু ভিন্নতা আনতে পারেন। মেটালিক টপ, সাটিন টপ, অফ-শোল্ডার টপ কিংবা জাম্পস্যুটও রাতের আয়োজনের জন্য ভালো বিকল্প।

আরও পড়ুন