মেসি, রোনালদো, সালাহরা ছুটি কাটাতে কোথায় যান?

ক্লাবের মৌসুম শেষ হলেই বিশ্বের সেরা ফুটবলারদের অনেককে দেখা যায় সমুদ্রতীর, বিলাসবহুল রিসোর্ট কিংবা ব্যক্তিগত ইয়টে ছুটি কাটাতে। গত বছর যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান বোট চার্টার-এর এক গবেষণায় শীর্ষ ফুটবলারদের সবচেয়ে পছন্দের অবকাশযাপনের গন্তব্যগুলো উঠে এসেছে। চলুন, দেখে নেওয়া যাক।

১ / ৫
তারকা ফুটবলারদের প্রিয় গন্তব্যের তালিকায় সবার ওপরে রয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় নগরী সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ছবিতে সপরিবারে ক্রোয়েশিয়ান ফুটবলার লুকা মদরিচ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। স্পেনের এই শহরে ছুটি কাটান অনেক ফুটবলার
ছবি: উইকিপিডিয়া
৩ / ৫
মোহাম্মদ সালাহর মতো অনেক ফুটবলারের জনপ্রিয় গন্তব্যের মধ্যে আরও রয়েছে গ্রিসের দ্বীপ মাইকোনোস
ছবি: উইকিপিডিয়া
৪ / ৫
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রিয় অবকাশযাপনের স্থান স্পেনের ইবিজা। ভূমধ্যসাগরের এই দ্বীপে ছুটি কাটাতে যান আরও অনেক ফুটবল তারকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
বিলাসবহুল রিসোর্ট, ব্যক্তিগত ভিলা ও ভূমধ্যসাগরীয় সৈকতের জন্য মারবেলা দীর্ঘদিন ধরেই ধনাঢ্য পর্যটকদের কাছে জনপ্রিয়। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর পছন্দের গন্তব্যও স্পেনের উপকূলীয় শহর মারবেলা। এখানে তাঁর রিসোর্ট রয়েছে
ছবি: সংগৃহীত

সূত্র: গোল ডটকম

আরও পড়ুন