পাকিস্তানে পর্বতারোহণে গিয়ে নিখোঁজ কে এই নির্মল পুরজা

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার নেতৃত্বাধীন অভিযাত্রী দলের ১০ সদস্য নিখোঁজ। ব্রড পিকের উচ্চতা ৮ হাজার ৪৭ মিটার। উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধারণা, অভিযাত্রীদের কেউই জীবিত নেই। যদিও পাকিস্তানের কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। তবু নির্মল পুরজাকে ঘিরে এরই মধ্যে বিশ্ব পর্বতারোহণ অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

১ / ১০
বর্তমান বিশ্বের সবচেয়ে পরিচিত পর্বতারোহীদের একজন ব্রিটিশ-নেপালি আরোহী নির্মল পুরজা, যিনি ‘নিমস’ বা ‘নিমসদাই’ নামেও পরিচিত। ৪৩ বছর বয়সী এই অভিযাত্রী একাধিক বিশ্ব রেকর্ড করেছেন
ছবি: ফেসবুক থেকে
২ / ১০
তাঁকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় ২০১৯ সালের ‘প্রজেক্ট পসিবল’ অভিযান। বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ মাত্র ছয় মাস ছয় দিনে জয় করে তিনি তখনকার দ্রুততম আরোহীর রেকর্ড গড়েন
ছবি: ফেসবুক থেকে
৩ / ১০
এই অবিশ্বাস্য অভিযানের গল্প উঠে এসেছে নেটফ্লিক্সের আলোচিত প্রামাণ্যচিত্র ‘১৪ পিকস: নাথিং ইজ ইমপসিবল’–এ। প্রামাণ্যচিত্রটি তাঁকে বিশ্বজুড়ে আরও জনপ্রিয় করে তোলে
ছবি: নিমসদাই ডটকম
৪ / ১০
নেপালের মিয়াগদি জেলার একটি ছোট পাহাড়ি গ্রামে জন্ম নির্মল পুরজার। গুর্খা পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই শৃঙ্খলা, সাহস ও কঠোর পরিশ্রমের শিক্ষা পেয়েছেন তিনি
ছবি: ফেসবুক থেকে
৫ / ১০
১৮ বছর বয়সে গুর্খা বাহিনীতে যোগ দেন। পরে যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সেও দায়িত্ব পালন করেন। ২০১২ সালে এভারেস্ট বেজক্যাম্পে গিয়ে হঠাৎ সিদ্ধান্ত বদলে পর্বতারোহণ শেখা শুরু করেন। এরপর ৬ হাজার ১১৯ মিটার উঁচু লোবুচে ইস্ট শৃঙ্গ জয় ছিল তাঁর প্রথম বড় সাফল্য
ছবি: ফেসবুক থেকে
৬ / ১০
২০১৯ সালে এভারেস্টের চূড়ায় ওঠার অপেক্ষায় শত শত আরোহীর দীর্ঘ সারির যে ছবি তিনি তুলেছিলেন, সেটি বিশ্বজুড়ে ভাইরাল হয়। সেই ছবি বিশ্বের সর্বোচ্চ পর্বতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেয়
ছবি: নির্মল পুরজা
৭ / ১০
নির্মল পুরজাই প্রথম ব্যক্তি, যিনি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এভারেস্ট, লোৎসে ও মাকালু—এই তিন আট-হাজারি শৃঙ্গ জয় করেন
ছবি: ফেসবুক থেকে
৮ / ১০
২০২১ সালে তিনি আরও নয়জন নেপালি পর্বতারোহীর সঙ্গে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কে–টুর ইতিহাসের প্রথম সফল শীতকালীন আরোহণ সম্পন্ন করেন। আধুনিক পর্বতারোহণের ইতিহাসে এটি অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৯ / ১০
খ্যাতি পাওয়ার পর শুধু নিজের সাফল্য নিয়েই ব্যস্ত থাকেননি নির্মল পুরজা। বিদেশি অভিযাত্রীদের সাফল্যের পেছনে নেপালি শেরপা ও পর্বত-গাইডদের অবদানের যথাযথ স্বীকৃতির দাবিতেও ছিলেন সোচ্চার
ছবি: ফেসবুক থেকে
১০ / ১০
২০২৬ সালে তাঁর লক্ষ্য ছিল অক্সিজেন ছাড়া বিশ্বের ১৪টি আট-হাজারি শৃঙ্গ দ্বিতীয়বার জয় করে নতুন ইতিহাস গড়া। সেই স্বপ্ন নিয়েই পাকিস্তানের গাশেরব্রুম–২ জয় করে ব্রড পিক অভিযানে গিয়েছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: বিবিসি

আরও পড়ুন