ইএমকে সেন্টারে কাজের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: বিভা
ছবি: সাবিনা ইয়াসমিন

ঢাকার ইএমকে সেন্টারে এডুকেশন অ্যাডভাইজার ও জ্যেষ্ঠ নির্বাহী (পার্টনারশিপ) পদে আবেদন গ্রহণ করা হচ্ছে। যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতকেরা আবেদন করতে পারবেন। নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। এডুকেশন অ্যাডভাইজার হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির ক্ষেত্রে পরামর্শক হিসেবে কাজ করতে হবে। আবেদনপ্রক্রিয়ায় শিক্ষার্থীদের সহায়তা করার পাশাপাশি বিভিন্ন বিষয় ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা দিতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

ইএমকে সেন্টারের ওয়েবসাইটে বলা আছে, এডুকেশন অ্যাডভাইজার পদের বেতন ৫০ হাজার টাকা। আবেদন করতে হবে ২৫ এপ্রিল, বিকেল ৫টার মধ্যে। যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি যাঁদের আছে, তাঁরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি। চাকরিপ্রার্থীকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

সিনিয়র ম্যানেজার (পার্টনারশিপ) পদে আবেদনের জন্য মার্কেটিং বা এ–সংক্রান্ত বিষয়ে স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে লাগবে ছয় বছরের অভিজ্ঞতা। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই পদে বেতন হবে এক লাখ টাকা। ২৫ এপ্রিল বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত দেখুন এই লিংকে।