এই সময়ে ব্যায়ামাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়রন নেশন ফিটনেসের অভ্যন্তর
ছবি: সংগৃহীত

শরীর সুস্থ রাখতে শরীরচর্চার বিকল্প নেই। এই সত্য যে অনবদ্য। কিন্তু মহামারি পরিস্থিতিতে ব্যায়ামাগারে অনেকের সঙ্গে একই সময়ে ব্যায়াম করতে যাওয়ার বিষয়টি আবার আরেক দুশ্চিন্তার সূত্রপাত ঘটাতে পারে। সে দুশ্চিন্তা করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়ার দুশ্চিন্তা। তবে পরিস্থিতি যেমনই হোক, থেমে নেই সময়, থেমে নেই পৃথিবী। ‘নতুন স্বাভাবিক’ এই সময় হলো পুরোনো কাজের ধারার বদলে নতুনত্বের ছোঁয়ায় অভ্যস্ত হওয়ার সময়। ব্যায়ামাগারে গিয়ে ব্যায়াম করার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

রাজধানীর গুলশান ১-এর ফিটনেস সেন্টার আয়রন নেশন ফিটনেসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদুল সাদাত জানান, করোনা মহামারির সময়েও তাঁদের প্রতিষ্ঠানে শরীরচর্চা করার সুযোগ থাকছে। তবে অবশ্যই তা স্বাস্থ্যবিধি মেনে। ব্যায়ামাগারে প্রবেশের সময় বাধ্যতামূলকভাবে তাপমাত্রা মাপার ব্যবস্থা রয়েছে। ঢোকার সময়ই থাকছে হাত জীবাণুমুক্ত করে নেওয়ার সুবিধা। ব্যায়ামাগারে মাস্ক পরা বাধ্যতামূলক। আছে দূরত্ব মানার মতো বিষয়গুলোও।

সপ্তাহের প্রতিদিনই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকছে এই ব্যায়ামাগার। ছয় হাজার বর্গফুটের ব্যায়ামাগারটিতে একই সময়ে যেন অধিক মানুষ না অবস্থান করেন, সেদিকে খেয়াল রাখছে কর্তৃপক্ষ। ব্যায়ামের প্রতিটি সরঞ্জামই প্রতিবার ব্যবহারের আগে জীবাণুমুক্ত করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলছেন প্রশিক্ষকেরাও।