ঘরবন্দী সময় কাজে লাগাতেই গরুর খামার করেছেন রাজিবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজিবুল ইসলাম পড়াশোনা করেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

রাজিবুল ইসলাম পড়াশোনা করেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিষয়—কৃষি।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে গত বছরেরর মার্চ মাস থেকেই তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামে নিজ বাড়িতে থাকছেন। বাবা জহুরুল ইসলাম পেশায় কৃষক। করোনা-বিধিনিষেধে পড়াশোনা থমকে গেলেও হাত গুটিয়ে বসে থাকেননি রাজিবুল।

তিনি করোনার ঘরবন্দী সময়টুকু কাজে লাগাতে গত বছরের কোরবানির ঈদের আগে বাড়িতেই পাঁচটি গরু নিয়ে খামার করেছেন। এখন খামারে গরুর সংখ্যা ২১। এ বছর কোরবানির জন্য এরই মধ্যে ১১টি বিক্রি হয়ে গেছে। এখন খামারে আছে পাঁচটি গাভি ও চারটি বাছুর। প্রতিদিন খামারের গাভি থেকে দুধ উৎপাদন হচ্ছে ৩০ লিটার।

আরও পড়ুন

রাজিবুল বলেন, ‘শহরের চেয়ে সবুজ শ্যামল গ্রামের কৃষি আর মাটির প্রতি সব সময় বেশি টান আমার। খামার করব, এ রকম কোনো পরিকল্পনা ছিল না। করোনাকালেই মাথায় এল—কৃষি যখন পড়ছি, এই সময়টুকু কৃষিতেই কাজে লাগাই। খামারের গরু বিক্রি করে বেশ লাভ হয়েছে। দুধ বিক্রি করেও বাড়তি লাভ হচ্ছে। এখনকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পড়াশোনা শেষ করে ভবিষ্যতে বড় পরিসরে খামার গড়ব, এই স্বপ্ন দেখছি।’