কোপা আমেরিকা ২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুয়েরোর টিকে থাকাকোয়ার্টার ফাইনাল থেকেই মাথা নিচু করে বিদায় নেওয়ায় আর্জেন্টিনার দলীয় কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনা নেই। তবে আর্জেন্টাইনদের অস্তিত্ব এখনো টুর্নামেন্টে টিকে আছে। সমান তিন গোল নিয়ে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের সঙ্গে এখনো পর্যন্ত যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার শীর্ষে সার্জিও আগুয়েরো। তবে উরুগুয়ে ফাইনালে ওঠায় সুয়ারেজের সামনে সুযোগ আছে ম্যারাডোনা জামাতাকে পেছনে ফেলার। অতিথি মেক্সিকোঅংশ নেওয়া ১২ দলের মধ্যে দুটি ‘অতিথি’—মেক্সিকো ও কোস্টারিকা। কিন্তু কোপার সাম্প্রতিক ইতিহাস বলছে, মেক্সিকোকে ‘অতিথি’র পোশাকে ঢেকে রাখাটা একটু অন্যায়ই! ১৯৯৩ থেকে কোপার নিয়মিত সদস্যই তারা। পারফরম্যান্সও ভালো। চ্যাম্পিয়ন হয়নি। তবে দুবার রানার্সআপ, তিনবার তৃতীয় স্থান, দুবার কোয়ার্টার ফাইনাল। যদিও এবার গ্রুপপর্ব থেকে বিদায়। স্বাগতিক আর্জেন্টিনা ১৯১৬ সালে প্রথম আসরসহ আর্জেন্টিনা এবার নিয়ে সর্বোচ্চ ৯ বার কোপার স্বাগতিক হয়েছে। স্বাগতিক হিসেবে আর্জেন্টিনা এই প্রথম সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো। ফাইনালে উঠতে পারল না এ নিয়ে দ্বিতীয়বার। মজার বিষয় হলো, স্বাগতিক হয়েও যে তিনবার তারা শিরোপা জেতেনি, তিনবারই তাদের সামনে বাধা হয়েছে উরুগুয়ে! দুইবার শিরোপা জিতেছে, ফাইনালে উঠে এবারও সম্ভাবনার দ্বারপ্রান্তে।লাল কার্ডনকআউট পর্বে এসে লাল কার্ড নিয়মিত ‘অতিথি’ হিসেবে দেখা দিয়েছে কোপায়। গ্রুপপর্বের ১৮ ম্যাচে যেখানে রেফারিরা লাল কার্ড বের করেছেন মোট পাঁচবার, সেখানে নকআউটের ছয় ম্যাচেই (চারটি কোয়ার্টার ফাইনাল ও দুটি সেমিফাইনাল) ওই লাল বস্তুটির ব্যবহার হয়ে গেল ৮ বার। কেবল মাত্র কলম্বিয়া-পেরু বাদে কোয়ার্টার ফাইনালের বাকি তিন ম্যাচেই লাল কার্ডের উপস্থিতি ছিল। এর ওপর আর্জেন্টিনা-উরুগুয়ে ও ব্রাজিল-প্যারাগুয়ে এই দুই ম্যাচে ছিল জোড়া লাল কার্ড। এ শুধু খেলোয়াড়দের দেখা লাল কার্ডের হিসাব। লাল কার্ড দেখা থেকে ‘বঞ্চিত’ হননি কোচেরাও!এ নিয়ে আটবারকোয়ার্টার ফাইনাল থেকে একযোগে বিদায় নেওয়ায় এবার ফাইনাল হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনাবিহীন। কোপা আমেরিকার ৪৩ আসরের ইতিহাসে এ নিয়ে অষ্টমবার ঘটল এমন ঘটনা। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা ছাড়া কোপার আগের সাতটি ফাইনাল হয়েছে ১৯৩৯, ১৯৫৬, ১৯৬৩, ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৭ ও ২০০১ সালে।লাস্যময়ী লারিসাগত বিশ্বকাপে তাঁর ‘প্রতিপক্ষ’ ছিল ম্যারাডোনা। এবার প্যারাগুয়ের মডেল অপ্রতিদ্বন্দ্বী! লারিসা রিকেলমে এবারও ঘোষণা দিয়েছেন, প্যারাগুয়ে শিরোপা জিততে পারলে শরীরে সুতাটি পর্যন্ত রাখবেন না! গত বিশ্বকাপে প্যারাগুয়ে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ায় লারিসা প্রতিশ্রুতি পালন করার ‘সুযোগ’ পাননি। এবার কিন্তু তিনি মাত্র ৯০ মিনিটের দূরত্বে!ড্র ম্যাচ, গোলশূন্য ম্যাচএবারের কোপা আমেরিকা যেন গোল-খরারই এক প্রদর্শনী। প্রথম দিকে তো স্ট্রাইকারদের পায়ে ছিল চৈত্রের খরা। প্রথম সাত ম্যাচে গোল মাত্র ৮টি! শেষ পর্যন্ত তিন ম্যাচেই ১৬ গোলের সুবাদে এবারের কোপা ২৩ ম্যাচে গোল দেখেছে ৪৫টি। গোল-খরার কারণে ম্যাচে ড্রয়ের হারও বেশি। ২৪ ম্যাচের ১১টি ড্র (টাইব্রেকে নিষ্পত্তি হওয়া দুটি কোয়ার্টার ফাইনাল ও একটি সেমিফাইনালসহ)। এর মধ্যে ৪টি গোলশূন্য ড্র। গ্রন্থনা: খলিলুর রহমান