প্রথম গান থেকে বন্দী শিবির

প্রথম গান থেকে বন্দী শিবির
লেখক: শামসুর রাহমান
প্রকাশক: প্রথমা প্রকাশন, দাম: ৫০০ টাকা
বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি ও উত্তাপের সঙ্গে জড়িয়ে আছে কবি শামসুর রাহমানের কবিতা। কবির প্রথম ছয়টি কাব্যগ্রন্থের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় যেন একেবারে একাকার হয়ে আছে। প্রথম গান থেকে বন্দী শিবির শিরোনামে এই বইয়ে সংকলিত হয়েছে শামসুর রহমানের প্রথম ছয় কবিতার বই—প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে ও বন্দী শিবির থেকে গ্রন্থের কবিতা। ১৯৪৭ থেকে ১৯৭১ সময়পর্বে লেখা এই কবিতাগুলোয় ধরা আছে বাঙালির আশা-আকাঙ্ক্ষা ও সংগ্রামের ধারাবিবরণী। এখানে পাওয়া যাবে শামসুর রাহমানের সেই কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরের জন্য তিনি জনমানুষের কাছে বিশেষভাবে আদৃত। বইটির ভূমিকা লিখেছেন সৈয়দ শামসুল হক।