বইয়ের দুনিয়া
একটি নতুন দেশে সাধারণত সরকার গঠিত হয় আগে। তারপর সেই সরকারের উদ্যোগে তৈরি হয় তার প্রশাসন। কিন্তু বাংলাদেশের বেলায় এর উল্টোটা ঘটেছে। এখানে মুজিবনগর সরকার শপথ নেওয়ার আগেই সময়ের প্রয়োজনে গঠিত হয়েছিল প্রশাসন। সেই সময়ের একজন মধ্যপর্যায়ের কর্মকর্তা হিসেবে আকবর আলি খান যোগ দেন মুক্তিযুদ্ধকালীন ওই সরকারের প্রশাসনে। সেই মুজিবনগর সরকার থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ও প্রশাসনের বিবর্তনকে তিনি কীভাবে দেখেছেন, কীভাবে মূল্যায়ন করেছেন, তা আমাদের জন্য এক কৌতূহলোদ্দীপক বিষয়। এ প্রসঙ্গে তাঁর অগ্রন্থিত লেখা ও সাক্ষাৎকারের সংকলন এই বই।
মুজিবনগর সরকার ও বর্তমান বাংলাদেশ: অগ্রন্থিত লেখা ও সাক্ষাৎকার
আকবর আলি খান
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: নভেম্বর ২০২২
দাম: ৫২০ টাকা।
জাতীয়তাবাদী চিন্তার বিকাশ: বাংলাদেশের ষাটের দশকের কবিতা
কুদরত-ই-হুদা
প্রকাশক: বাংলা একাডেমি, ঢাকা
প্রকাশকাল: জুন ২০২২; প্রচ্ছদ: সব্যসাচী হাজরা; ৪২১ পৃষ্ঠা; দাম: ৪০০ টাকা।
বইটি পাওয়া যাবে
prothoma.com এবং মানসম্মত
বইয়ের দোকানে।