‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’–এর জন্য বই আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ’-এর অর্থায়নে ২০২২ সাল থেকে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ প্রবর্তন করেছে বাংলা একাডেমি। প্রতিবছর বাংলাদেশের দুজন কথাসাহিত্যিককে এ পুরস্কার দেওয়া হবে।

প্রয়াত কথাশিল্পী রাবেয়া খাতুনের নামে প্রবর্তিত এ পুরস্কারে কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পঞ্চাশোর্ধ্ব একজনকে দুই লাখ টাকা এবং অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী আরেকজন কথাসাহিত্যিককে বিগত এক বছরে প্রকাশিত নতুন বই (উপন্যাস বা গল্পগ্রন্থ) মূল্যায়নের মাধ্যমে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে বাংলা একাডেমি সূত্রে জানা গেছে।

ইতিমধ্যে ২০২২ সালের পুরস্কারের জন্য কথাসাহিত্যিকদের কাছে বই আহ্বান করা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিগত বছরে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত) প্রকাশিত কথাসাহিত্যের যেকোনো একটি বইয়ের সাত কপি বাংলা একাডেমির সংস্কৃতি উপবিভাগে জমা দিতে বলা হয়েছে।

গ্রন্থনা: অন্য আলো ডেস্ক