কৃত্তিবাস পুরস্কার পেলেন রুদ্র আরিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুদ্র আরিফ

বাংলাদেশের কবি, চলচ্চিত্র–লেখক ও অনুবাদক রুদ্র আরিফ কলকাতার কৃত্তিবাস পুরস্কার ২০২২–এ ভূষিত হয়েছেন। এ বছর কৃত্তিবাস পুরস্কারের নন–ফিকশন শাখায় ‘দীপক মজুমদার সম্মাননা’ পেয়েছেন তিনি তাঁর কিয়ারোস্তামির সিনে–রাস্তা শিরোনামে অনুবাদ গ্রন্থের জন্য।

২৪ আগস্ট পুরস্কারটি ঘোষণা করা হয়। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের প্রাক্কালে আগামী ৬ সেপ্টেম্বর কলকাতার শিশির মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারটি তুলে দেওয়া হবে।

কলকাতার প্রকাশনাসংস্থা প্রতিভাসের উদ্যোগে বেরোনো পত্রিকা কৃত্তিবাস–এর পক্ষ থেকে প্রতিবছর মোট চারটি শাখায় এ পুরস্কার দেওয়া হয়।

● অন্য আলো ডেস্ক