‘জসীমউদ্​দীন সাহিত্য পুরস্কার’ পেলেন মোহাম্মদ রফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমি প্রবর্তিত ‘কবি জসীমউদ্​দীন সাহিত্য পুরস্কার ২০২৩’-এ ভূষিত হয়েছেন কবি মোহাম্মদ রফিক। ১ জানুয়ারি জসীমউদ্​দীনে জন্মদিনে এ পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তির নাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে বাংলা একাডেমি।

২০১৯ সাল থেকে দুই বছর পরপর জসীমউদ্​দীন সাহিত্য পুরস্কার দিয়ে আসছে বাংলা একাডেমি। ২০১৯ সালে প্রথম এ পুরস্কার পেয়েছিলেন কবি নির্মলেন্দু গুণ। এরপর ২০২১ সালে পেয়েছিলেন আহমদ রফিক। দ্বিবার্ষিক এ পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা।

আসন্ন অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে বলে জানা গেছে।