সমর সেনের তিন প্রান্ত

আজ কবি সমর সেনের জন্মদিন। তাঁকে শ্রদ্ধা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমর সেন (১০ অক্টোবর ১৯১৬—২৩ আগস্ট ১৯৮৭)
ছবি: সংগৃহীত

সমর সেনের জন্ম ১৯১৬ সালে, আর মৃত্যু ১৯৮৭—এ ৭১ বছরের জীবন সমর সেন পেয়েছিলেন; এমন জীবন অনেকেই পেয়েছেন। কিন্তু নানা কারণে সমর সেনের জীবন অন্যদের চেয়ে আলাদা। এর কারণ মোটাদাগে তিনটি। এক. সমর সেনের পারিবারিক ঐতিহ্য। ভারতে যেসব পরিবার নানাভাবে শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ হয়ে উঠেছিল, তাদের মধ্যে সমর সেনের পরিবার অন্যতম। পিতামহ ড. দীনেশচন্দ্র সেন সাহিত্যের অধ্যাপক আর লোকসাহিত্য বিষয়ে প্রাজ্ঞজন হিসেবে স্বীকৃত ছিলেন এবং আছেন। আবার যাঁরা বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস লিখে বিখ্যাত হয়েছিলেন, তাঁদের মধ্যে দীনেশচন্দ্র সেন ছিলেন প্রথম দিকে।

সমর সেনের পিতা অরুণ সেনও মেধাবী শিক্ষার্থী ছিলেন; ইতিহাসের ডাকসাইটের অধ্যাপক ছিলেন। এমন একটি পরিবারে সমর সেনের জন্ম তাঁর জন্য আশীর্বাদ হিসেবে ধরা দিয়েছিল; এর সুফল তিনি এমনিতে ভোগ করেননি। কারণ, এমন সুযোগ অনেকে সেই সময় পেয়েছিল। কিন্তু এমন সুযোগ বেশির ভাগ ক্ষেত্রে তাদের বখে যেতে ভূমিকা পালন করেছিল। কিন্তু সমর সেন এ সুযোগ কাজে লাগিয়েছিলেন।

যে পারিবারিক পরিবেশের কথা সমর সেনের আলাপে প্রথমে বলে নেওয়া হলো, তার এমন কী গুরুত্ব রয়েছে? গুরুত্ব তো আছেই। কারণ, পারিবারিক পরিমণ্ডল যেকোনো ব্যক্তির বিকাশের জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। যেমন গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে ওই নির্দিষ্ট ব্যক্তির দেশ-কাল-সমাজের বিষয়টি। তাহলে কি পারিবারিক ঐতিহ্যের বাইরে ব্যক্তির বিকাশ সম্ভব নয়? তা–ও সম্ভব। কিন্তু পারিবারিক ঐতিহ্য এ ক্ষেত্রে ব্যক্তিকে নির্দিষ্ট ঘরানার ভেতরে প্রবিষ্ট করতে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে। সমর সেনের কবিমানস ও কাব্যপ্রতিভা—এ দুইয়ের উদ্ভব আর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাঁর পরিবার। বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে দারুণ প্রতিভার ‘যে অধিকার’ সমর সেন পেয়েছিলেন, তার পেছনে পিতামহের ভূমিকা কোনোভাবে খাটো করে দেখা যায় না। আবার তাঁর কবিতার বিষয় নির্ধারণের বেলায়, তিনি যে বিষয়-প্রবণতার অধিকারী হয়েছেন, সে প্রবণতা অনেকাংশে ইতিহাসের ক্রুর বাস্তবতার হিসাবে মেলানো সম্ভব। এ ব্যাপারে আবার তিনি তাঁর ইতিহাসে পণ্ডিত পিতার কাছে অনেকাংশে ঋণী।

পরিবারের প্রভাব তাঁকে বিশেষ করে তুলেছিল, বিষয়টি এমন নয়। নিজেও ছিলেন খুব মেধাবী। ইংরেজি ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেছিলেন কলকাতাতে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কলকাতায় পড়ালেখার পাট চুকিয়ে সোভিয়েত ইউনিয়নে উচ্চশিক্ষা সম্পন্ন করেছিলেন। চাকরিজীবনের সূচনা হয়েছিল শিক্ষকতা দিয়ে। কিন্তু সে চাকরিতে স্থির হতে পারেননি বেশি দিন। এরপর মাঝখানে রুশ থেকে বাংলায় নানা বই অনুবাদ করেছিলেন। করপোরেট চাকরি আর সাংবাদিকতা পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।

সমর সেন সংযতভাবে আর সংযমী হয়ে কবিতা লিখেছিলেন। অনেক কবিতা তিনি লিখে যাননি। অনেক কবিতার বইও তাঁর নেই। কিন্তু যেসব কবিতা তিনি লিখে গেছেন, তার প্রায় প্রতিটি নানা কারণে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ; এবং এত কম লিখেও তিনি বাংলা কবিতার জগতে বিশেষ হয়ে আছেন।

কিন্তু মার্ক্সবাদের রাজনৈতিক মতাদর্শ আর নৈতিকতার সঙ্গে নিজের নৈতিকতা ও মতাদর্শেরে সঙ্গে মিল না থাকায় এসব চাকরি থেকে তিনি বিদায় নিয়েছিলেন। নিজেই প্রতিষ্ঠা করেছিলেন ‘ফ্রন্টিয়ারস’। কর্মজীবনে ফ্রন্টিয়ারসের সঙ্গে ছিলেন শেষ পর্যন্ত।
দ্বিতীয়ত, তাঁর সময়। সময় কেবল ‘সময়’ শব্দটির ভেতরে লুকিয়ে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট সময়ের আর্থসামাজিক-রাজনৈতিক নানা অনুষঙ্গ লুকিয়ে থাকে।

সমর সেন যে সময় তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময় পার করেছেন, সে সময় শিল্প-সাহিত্য-সংস্কৃতি জগতের মতো দেশি ও বিদেশি রাজনৈতিক পরিস্থিতিও বিশেষভাবে টালমাটাল। বৈশ্বিক রাজনীতির মেরুকরণের বিষয় সমগ্র বিশ্বকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। দুটো বিশ্বযুদ্ধ এ পরিস্থিতি অর্থনৈতিক সমস্যার দিকে নিয়ে গেছে। আর উপনিবেশিত অঞ্চলের বিউপনিবেশায়ন প্রক্রিয়ারও প্রথম পর্যায় সে সময় শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী। এ ছাড়া ভারতীয় উপমহাদেশে ক্রমাগত স্বদেশি আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়া সমর সেন নিজে দেখেছেন এবং উপলব্ধি করেছেন। সেগুলো গভীর বিচার-বিশ্লেষণের ভেতর দিয়ে হজম করে তাঁর নিজের চিন্তাপ্রকোষ্ঠে ধারণ করেছেন। সেসব বিষয় তিনি তাঁর কবিতায় নিয়ে এসেছিলেন। এসব উৎসকে তিনি ব্যবহার করেছিলেন তাঁর কবিতার ‘সোর্স অব পোয়েট্রি’ হিসেবে।

এ তো গেল সামাজিক আর রাজনৈতিক পরিস্থিতির কথা। এ বিবরণের পর যে বিষয়টি আলাপে আসবে, সেটা সমর সেনের ক্ষেত্রে তৃতীয় প্রান্ত হিসেবে বিবেচিত হবে। এ সময়কালে শিল্প-সাহিত্যের নন্দনতত্ত্বের বারবার পরিবর্তন ঘটে গেছে। যে রোমান্টিক সাহিত্য নন্দনতত্ত্ব, যা সবচেয়ে বেশি সময় বাংলা সাহিত্যের নন্দনতত্ত্বের জগৎ শাসন করেছে, তা–ই প্রথম ভেঙেচুরে ফেলেছিলেন কল্লোলের সাহিত্যিকেরা। কিন্তু কল্লোলিয়ানদের বাস্তববাদী আর আধা প্রকৃতিবাদী সাহিত্যের বৈশিষ্ট্য ভেঙে ‘আধুনিকতাবাদী’ সাহিত্যিকদের আগমন ঘটল। তাঁরাই সাহিত্যকে একেবারেই সাহিত্য হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন।

সমর সেন (১০ অক্টোবর ১৯১৬—২৩ আগস্ট ১৯৮৭)
ছবি: সংগৃহীত

কিন্তু সমর সেন তারও পরের লোক। যদিও বুদ্ধদেব বসুর ‘কালের পুতুল’ বইয়ে যে কজন কবির কবিত্ব আর কবিতা নিয়ে আলোচনা হয়েছে, তাঁদের মধ্যে সমর সেন অন্যতম। এবং বুদ্ধদেব বসু সমর সেনের বেলায় বেশ প্রশংসা সহকারে সমালোচনা করেছেন। কিন্তু বুদ্ধদেব বসু যে ধারায় সমর সেনকে আলোচনা করেছেন; সমর সেন কিন্তু সেই অর্থে আধুনিক নন। তিনি তাঁর কবিতার একটা বড় অংশ মার্ক্সবাদী চিন্তার ওপর সওয়ার হয়ে লিখেছেন। যদিও ‘প্রোপাগান্ডা’নির্ভর কবিতার হিসাব, যেমনটি মার্ক্সবাদী কবিতায় ঘটে, সেটা সমর সেন রক্ষা করেননি। কিন্তু তাঁর কবিতায় প্রচারের বিবেচনায় তিনি তা করেছেন। মানে উপস্থাপন করেছেন আরকি। যেমন ‘নষ্টনীড় পাখি কাঁদে আমাদের গ্রামে/ রক্তমাখা হাড় দেখি সাজানো বাগানে।’ আবার আধুনিক কবিতার বৈশিষ্ট্যও তাঁর কাব্যে স্পষ্ট হয়। তিনি কবিতায় বলছেন, ‘মাঝে মাঝে ক্লান্তভাবে কী যেন ভাবি/ হে প্রেমের দেবতা, ঘুম যে আসে না, সিগারেট টানি/ আর শহরের রাস্তায় প্রাণপণে দেখি/ ফিরিঙ্গি মেয়ের উদ্ধত নরম বুক।’

সমর সেন সংযতভাবে আর সংযমী হয়ে কবিতা লিখেছিলেন। অনেক কবিতা তিনি লিখে যাননি। অনেক কবিতার বইও তাঁর নেই। কিন্তু যেসব কবিতা তিনি লিখে গেছেন, তার প্রায় প্রতিটি নানা কারণে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ; এবং এত কম লিখেও তিনি বাংলা কবিতার জগতে বিশেষ হয়ে আছেন। আজ তাঁর জন্মদিন। জন্মদিনে এই কবিকে শ্রদ্ধা।