বই পরিচিতি
দৃষ্টিভঙ্গির কারণে নিরেট বাস্তবতার মানেও কখনো পাল্টে গিয়ে নতুন অর্থ তৈরি করে। আর তার সামনে হতবিহ্বল হয়ে দাঁড়াই আমরা। এই বইয়ের ৭৬টি ছোট ছোট গল্প তেমনই। আমাদের যাপিত জীবনের, চারপাশের আটপৌরে বাস্তবতার এই সব গল্প পাঠককে রূঢ় সমকালীনতার স্পর্শ দেবে। একই সঙ্গে দেবে আয়নায় নিজেকে দেখার সুযোগও।
কয়েকটি সাদা কাঠগোলাপ
রায়হান রাইন
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: নভেম্বর ২০২২
দাম: ৪০০ টাকা।
কবিতায় ভেঙে পড়ে ভাষার চিরচেনা আদল। চিত্রকলা বা চলচ্চিত্রেও দেখি দৃশ্যমান বাস্তবের এক বিপর্যয়। এ বিপর্যয়ের মধ্য দিয়ে কোথায় পৌঁছাতে চায় ভাষা? যেসব দার্শনিক মানুষের চেতনাকে ধরাছোঁয়ার সীমানায় আনতে চান, তাঁদের ফিরে ফিরে আসতে দেখা যায় কবিতার কাছে; চিত্রকলা বা চলচ্চিত্রের মতো শিল্পবস্তুর কাছে। সাহিত্যে-শিল্পে ভাষার বিপর্যয় কি তাহলে অধরা চেতনারই কোনো লীলা? এই বইয়ে চলেছে তারই এক দার্শনিক গোয়েন্দাগিরি।
ঈশ্বর দর্শন: অবাক থেকে বাক ছাপিয়ে
সাজ্জাদ শরিফ
প্রকাশক: বাতিঘর, ঢাকা
প্রকাশকাল: জানুয়ারি ২০২৩
দাম: ২২০ টাকা।