‘গ্রন্থী’ প্রকাশ করল ১০০ কবির কবিতার সংকলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ১০০ কবির কবিতা নিয়ে সংকলন গ্রন্থ হানড্রেড পোয়েটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ প্রকাশ পেয়েছে। এই সংকলনটি সম্পাদনা করেছেন শামীম শাহান।

৯ জানুয়ারি বিকেলে বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে অবস্থিত গ্রন্থবিপণি বাতিঘরে এই সংকলনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ, পশ্চিমবঙ্গের কবি জয় গোস্বামী,  লেখক তপোধীর ভট্টাচার্য, কামাল চৌধুরী ও শামীম রেজা।