অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলো নেরুদা
পাবলো নেরুদা

অপরাধ কমিউনিস্ট সক্রিয়তা!
সুইডিশ একাডেমির নিয়মানুযায়ী ৫০ বছর পর্যন্ত জানানো হয় না সে বছরের নোবেল হ্রস্বতালিকায় কে কে ছিলেন। ১৯৬৩ সালে নোবেল সাহিত্য পুরস্কারে ভূষিত হন গ্রিক কবি জিওজিওর্স সেফেরিস। তাঁর সঙ্গে সেই বছরের মনোনীত তালিকায় আরও ছিলেন কবি ডব্লিউ এইচ অডেন আর পাবলো নেরুদা। সুইডিশ পত্রিকা সভেন্সকা দাগব্লাদেত-এর বরাত দিয়ে চিলির দৈনিক এল মের্কুরিয়ো জানাচ্ছে, নেরুদাকে তাঁর কমিউনিস্ট সক্রিয়তার অপরাধে দেওয়া হয়নি এ পুরস্কার। তবে শেষ পর্যন্ত নেরুদা নোবেল জিতেছিলেন ১৯৭১ সালে। সূত্র: এল মের্কুরিয়ো

ওয়ালেসা: ম্যান অব হোপ
ওয়ালেসা: ম্যান অব হোপ

ওয়ালেসা: ম্যান অব হোপ
আশি-পেরোনো বিশ্বখ্যাত পোলিশ চলচ্চিত্রকার আন্দ্রেই ওয়াইদা সম্প্রতি স্বদেশি ট্রেড ইউনিয়ন নেতা লেখ ওয়ালেসার সংগ্রামী জীবননির্ভর একটি সিনেমা তৈরি করেছেন। ওয়ালেসা: ম্যান অব হোপ নামের ১২৭ মিনিটের ছবিটি ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে। ওয়ালেসার ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট উইকিউইকজ। সূত্র: দ্য গার্ডিয়ান

জাপানি বার্ষিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা
জাপানি বার্ষিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা

জাপানি বার্ষিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা
টোকিওর বুদোকান হলে এ সপ্তাহে অনুষ্ঠিত বার্ষিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় ছেলে-বুড়ো মিলিয়ে প্রায় তিন হাজার প্রতিযোগী অংশ নিয়েছে। এর মধ্য দিয়ে আবাহন করা হয় নতুন বছরকে। এ বছর সুদূর ব্রাজিল থেকে একদল জাপানি স্কুলছাত্রছাত্রীও এসে যোগ দিয়েছে এ প্রতিযোগিতায়। সূত্র: আর্টডেইলি.অর্গ

 রফিক-উম-মুনীর চৌধুরী