অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঁ এশেনো
জঁ এশেনো



১৪

২০১৪। ১০০ বছর আগে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজেছিল। সে সময়ে পাঠককে নিয়ে যান ফরাসি লেখক জঁ এশেনো (জন্ম: ১৯৪৭) তাঁর ন্যুভেল বা নভেলা-১৪-এ। পাঁচ তরুণের ব্যক্তিগত কাহিনির মধ্য দিয়ে তিনি নিপুণভাবে যুদ্ধের ভয়াবহতা সৃষ্টি করেছেন এ নভেলায়। ইউরোপে অনেক ভাষায় এরই মধ্যে অনুবাদ করা হয়েছে এটি। এটিকে সাহিত্য সমালোচকেরা ২০১৩ সালের সেরা বইয়ের একটি হিসেবে মনোনীত করেছেন। সূত্র: লা মঁদ

আলফ্রেড হিচ্কক
আলফ্রেড হিচ্কক

আলফ্রেড হিচ্ককের হলোকস্টের তথ্যচিত্র

হলোকস্ট বা নাৎসি বাহিনীর ইহুদি নিধনপর্ব নিয়ে বিখ্যাত চলচ্চিত্রকার আলফ্রেড হিচ্কক একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। ১৯৪৫ সালে জার্মানির একটি কসসেন্ট্রেশন ক্যাম্পের ঘটনা নিয়ে তথ্যচিত্রটি তিনি নির্মাণ করেন একজন ব্রিটিশ আর্মি ফিল্ম ইউনিটের চিত্রগ্রাহকের অনুরোধে। তবে ওই সময় রাজনৈতিক কারণে তথ্যচিত্রটি লুকিয়ে ফেলা হয়। ইংল্যান্ডের ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম এবার সেটি সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করেছে। এ বছরেই তথ্যচিত্রটি প্রদর্শিত হবে।
সূত্র: ইনডিপেনডেন্ট.কো.ইউকে

ভিন্নধর্মী শিল্পী লিউ পোলিন

ভিন্নধর্মী শিল্পী লিউ পোলিন
ভিন্নধর্মী শিল্পী লিউ পোলিন

চীনের লিউ পোলিন একজন ভিন্ন ধরনের চিত্রশিল্পী। নিজের সারা দেহ তিনি দরকারমাফিক একেক রঙে এঁকে নিজেকে পেছনের দৃশ্যের সঙ্গে মিলিয়ে-গুলিয়ে ফেলেন। এরপর যখন ছবি তোলা হয়, তখন দৃশ্য থেকে তাঁকে আর আলাদা করা যায় না! হ্যাঁ, এটাই লিউ পেলিনের সৃষ্টিকর্ম। এই কাজই বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছে তাঁকে। সূত্র: আর্ট ওয়ার্ল্ড
 রফিক-উম-মুনীর চৌধুরী