অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেত হামদি তানপেনা
আহমেত হামদি তানপেনা

আহমেত হামদি তানপেনার উপন্যাস
তুর্কি সাহিত্য বলতে আমরা বুঝি নাজিম হিকমতের কবিতা, ইয়াশার কামালের আনাতোলিয়ো উপন্যাস এবং অরহান পামুকের উত্তর-আধুনিক উপন্যাসগুলো। কিন্তু এ তথ্য অনেকের অজানা যে পামুকের পূর্বসূরিদের মধ্যে ছিলেন ঔপন্যাসিক ও প্রাবন্ধিক আহমেত হামদি তানপেনার (১৯০১-১৯৬২)। তুর্কি সাহিত্যিকদের মধ্যে তিনি গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। ১৯৪৯ সালে তিনি লেখেন বিশালাকৃতির উপন্যাস এ মাইন্ড অ্যাট পিস । ২০০৮ সালে এই উপন্যাসটি প্রথম ইংরেজিতে অনূদিত হয়। এ উপন্যাস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পামুক বলেছেন, ‘ইস্তাম্বুলকে নিয়ে লেখা এ যাবৎকালের শ্রেষ্ঠ উপন্যাস।’ আহমেত হামদি তানপেনার মৃত্যুর প্রায় ৬০ বছর পর এবার বেরোল তাঁর দ্বিতীয় উপন্যাস দ্য টাইম রেগুলেশন ইনস্টিটিউট।
সূত্র: হুররিয়েত ডেইলি নিউজ

কোরিয়ান লিটারেচার সিরিজ

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালকি আর্কাইভ প্রেস ও দক্ষিণ কোরিয়ার লিটারেচার ট্রান্সলেশন ইনস্টিটিউট যৌথভাবে প্রতিষ্ঠা করেছে ‘লাইব্রেরি অব কোরিয়ান লিটারেচার’ প্রকল্প। এ প্রকল্পের আওতায় দক্ষিণ কোরিয়ার ঔপনিবেশিক ও উত্তর-ঔপনিবেশিক কালপর্বের লেখকদের রচনা থেকে বাছাই করা লেখা নিয়ে মোট ২৫টি বই বরোবে। এর অংশ হিসেবে সম্প্রতি বের হয়ছে জুং মি-কিউংয়ের ছোটগল্পের বই মাই সানস গার্লফ্রেন্ড। বইয়ে রয়েছে সাতটি গল্প। বইটি কোরিয়ার শ্লেষাত্মক আলেখ্য হিসেবে সমালোচকদের কাছে বিবেচিত হয়েছে। 
সূত্র: ডালকি আর্কাইভ প্রেস
 রফিক-উম-মুনীর চৌধুরী