অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন করে ‘মেটামরফসিস’
নতুন করে ‘মেটামরফসিস’

নতুন করে ‘মেটামরফসিস’
প্রায় ১০০ বছর আগে, ১৯১২ সালের শেষ দিকে, কাফকা লিখেছিলেন তাঁর অসামান্য নভেলা মেটামরফসিস। বিশ্বসাহিত্যের সর্বকালের অন্যতম সেরা এ সাহিত্যকর্মটি নতুন করে মূল জার্মান থেকে ইংরেজিতে তর্জমা করেছেন সুসান বের্নোফস্কি। সম্প্রতি বহুপ্রতীক্ষিত এ কাজটি প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, প্রকাশক নর্টন।
সূত্র: আমাজন.কম

অঁরি কার্টিয়ের ব্রেসোঁ প্রদর্শনী
অঁরি কার্টিয়ের ব্রেসোঁ প্রদর্শনী

অঁরি কার্টিয়ের ব্রেসোঁ প্রদর্শনী
বিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ আলোকচিত্রী অঁরি কার্টিয়ের ব্রেসোঁ (১৯০৮-২০০৪)। স্প্যানিশ গৃহযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর দুনিয়াব্যাপী ডিকলোনাইজেশনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তাঁর ক্যামেরায় অবিস্মরণীয় হয়ে আছে। তাঁর মৃত্যুর ১০ বছর পর প্যারিসের পম্পিদু সেন্টার জড় করেছে তাঁর ৩৫০টি আলোকচিত্র, চলচ্চিত্র ও অন্যান্য নথিপত্র।
সূত্র: সেন্টারপম্পিদু.এফআর

প্রয়াত আলাঁ রেনে
প্রয়াত আলাঁ রেনে

প্রয়াত আলাঁ রেনে

ফরাসি চলচ্চিত্রের গুরু আলাঁ রেনে চলে গেলেন না-ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি বিশ্বখ্যাত ফরাসি নিউ ওয়েভ চলচ্চিত্র আন্দোলনের অন্যতম শরিক ছিলেন। হিরোশিমা ম আমু আর লাস্ট ইয়ার অ্যাট ম্যারিয়েনবাদ তাঁর পরিচালিত বিখ্যাত দুটি ছবি।
সূত্র: ভ্যারাইটি.কম