অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাল্লাহ ইব্রাহিম
সোনাল্লাহ ইব্রাহিম

সোনাল্লাহ ইব্রাহিমের ‘দ্যাট স্মেল’
মিসরীয় গদ্যলেখক সোনাল্লাহ ইব্রাহিম (জ. ১৯৩৭) ষাটের দশকের প্রজন্মের একজন। বামপন্থায় বিশ্বাসী এ লেখকের রচনায় রাজনীতি একটি মুখ্য বিষয়। ১৯৬৬ সালে মিসরের রাজধানী কায়রোর একটি ছাপাখানা থেকে তিনি নিজেই বের করেছিলেন নিরীক্ষাধর্মী উপন্যাস দ্যাট স্মেল। আত্মজৈবনিক ধাঁচের এ উপন্যাসের কাহিনি জেলখানা থেকে বেরোনো এক কয়েদির দৈনন্দিন জীবনকে ঘিরে আবর্তিত। মিসরীয় সাহিত্যের গুরুত্বপূর্ণ এ বই সম্প্রতি নতুনভাবে ইংরেজিতে অনূদিত হয়ে বেরিয়েছে। বইয়ের অনুবাদ করেছেন রবিন ক্রসওয়েল।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস

হাইয়াও মিয়াজাকি
হাইয়াও মিয়াজাকি

হাইয়াও মিয়াজাকির বিদায়
জাপানের ভুবনখ্যাত চিত্রপরিচালক হাইয়াও মিয়াজাকি (জ.১৯৪১)। দ্য উইন্ড রাইজেস নামে অ্যানিমেশন ছবি নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্রের দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তিনি। দ্য উইন্ড রাইজেস ছবির কাহিনি গড়ে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। যুদ্ধবিমানের নকশাকার জিরো হোরিকোশিকে নিয়ে। কাল্পনিক জাপানি এ চরিত্রের জীবনকাহিনিভিত্তিক অ্যানিমেশন ছবি দ্য উইন্ড রাইজেস। প্রাকযুদ্ধপর্বের জাপানি ইতিহাসনির্ভর এ অ্যানিমেশনটির মধ্য দিয়ে তাঁর চলচ্চিত্র ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন মিয়াজকি, এমনটাই বলেছেন তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান

গাভি এবার চিত্রে
গাভি এবার চিত্রে

গাভি এবার চিত্রে
টনি মেনেগুজ্জো ফ্যাশন আলোকচিত্রগ্রাহক। ইদানীং তিনি একটি অভিনব প্রকল্প বেছে নিয়েছেন। ভারতীয়দের কাছে গরু বা গাভির গুরুত্ব আলাদা রকমের। টনি সেই গাভির শরীরকে ক্যানভাস করে এঁকেছেন বর্ণিল বৈচিত্র্যময় ভিন্ন আঙ্গিকের চিত্র। সম্প্রতি তার আঁকা ভারতীয় গাভিদের একটি প্রদর্শনী হয়ে গেল। সূত্র: দ্য গার্ডিয়ান
 রফিক-উম-মুনীর চৌধুরী