অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিমামান্দা এনগোজি আদিচি
চিমামান্দা এনগোজি আদিচি

বুক ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড
বছরের শ্রেষ্ঠ উপন্যাস, কবিতা, নাটক বা প্রবন্ধের জন্য ১৯৭৪ সাল থেকে দেওয়া হচ্ছে ‘ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড’। মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাসম্পন্ন এ সাহিত্য পুরস্কারটির উপন্যাস শাখায় এ বছর সম্মাননা পেলেন নাইজেরিয়ার তরুণ লেখিকা চিমামান্দা এনগোজি আদিচি (জ.১৯৭৭), আমেরিকানাহ্ উপন্যাসটির জন্য তিনি এ সম্মাননা পেয়েছেন। মোট ৬০০ জন সাহিত্য সমালোচক আর সম্পাদক মিলে এই সম্মাননার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে জানা গেছে। সূত্র: এপি

.
.

শ্রেষ্ঠ অনুবাদকর্মের জন্য পুরস্কার
মার্কিন যুক্তরাষ্ট্রের রচেস্টারস্থ ‘থ্রি পার্সেন্ট’ প্রকাশনা শ্রেষ্ঠ অনুবাদকর্মের জন্য ২৫টি বইয়ের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছে। এই তলিকা থেকে সেরা লেখক আর অনুবাদক প্রত্যেকে পাঁচ হাজার ডলার করে পাবেন আমাজন.কম থেকে। এ ক্ষেত্রে ২০টি দেশের ১৬টি ভাষা বিবেচনায় এসেছে। তার মধ্যে আছে নোবেলজয়ী মো ইয়েন-এর স্যান্ডেলউড ডেথ (অনুবাদক হাওয়ার্ড গোল্ডব্লাট) আর এলফ্রিডে ইয়েলিনেক-এর হার নট অল হার (অনুবাদক ড্যামিয়ন সার্লস)। সূত্র: এপি

গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল

গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল ছবির একটি দৃশ্য
গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল ছবির একটি দৃশ্য

মার্কিন পরিচালক ভেস অ্যান্ডারসন পূর্ব ইউরোপের নামহীন কাল্পনিক একটি দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেকার কয়েক যুগের কাহিনি নিয়ে তৈরি করেছেন জমকালো সিনেমা গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল। ছবিটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে এবং সাড়া ফেলেছে দর্শক-সমালোচকদের মধ্যে। ডাকসাঁইটে সব ব্রিটিশ-আমেরিকান অভিনয়শিল্পী অভিনয় করেছেন এ চলচ্চিত্রে।
 রফিক-উম-মুনীর চৌধুরী