অ ন্য দি গ ন্ত
হারুকি মুরাকামির নতুন উপন্যাস

জাপানের নন্দিত কথাসাহিত্যিক হারুকি মুরাকামির (জ. ১৯৪৯) বিশ্বনন্দিত উপন্যাস আর গল্পের বই বিশ্বব্যাপী কোটি কোটি কপি বিক্রি হয়—এটা নতুন খবর নয়। নতুন খবর হলো, সম্প্রতি বেরিয়েছে তাঁর নতুন উপন্যাস কালারলেস সুকুরু তাজাকি অ্যান্ড হিজ ইয়ার্স অব পিলগ্রিমেজ। এবং উপন্যাসটি প্রকাশের প্রথম সপ্তাহেই বাজিমাত। ইতিমধ্যে জাপানে বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি কপি। উপন্যাসের ইংরেজি অনুবাদ বের হবে এ বছরের আগস্টে।
সূত্র: মুরাকামিবুকস ডট সিও ডট ইউকে
আরব বসন্তের ছবি

‘আরব বসন্ত’ আন্দোলনকে বিষয় করে সাম্প্রতিক সময়ে মিসর, সিরিয়া ও তিউনিসিয়ায় বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে৷ এবার এ ধারায় যুক্ত হলো মিসরীয়-মার্কিন পরিচালক জেহান নুজামের তৈরি ডকু-ফিচার দ্য স্কোয়ার (আল-ময়দান) চলচ্চিত্রটি৷ ছবিটি অস্কার প্রতিযোগিতায় সেরা ডকু-ফিচার বিভাগে মনোনয়ন ছাড়াও গতবারের সানড্যান্স চলচ্চিত্র উৎসবে অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতেছিল৷
সূত্র: িস্ক্রন ইন্টারন্যাশনাল
শিগেরু বানের প্রিটজ্কার জয়

স্থাপত্যকলায় বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের নাম প্রিটজ্কার পুরস্কার। এ বছর এ পুরস্কার জিতেছেন ৫৬ বছর বয়স্ক জাপানি স্থপতি শিগেরু বান। কার্ডবোর্ড টিউব ব্যবহার করে ঘরবাড়ি থেকে শুরু করে আর্ট গ্যালারির কাঠামো নির্মাণ করে তিনি দুনিয়াজুড়ে নাম কুড়িয়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
l রফিক–উম–মুনীর চৌধুরী