অং সান সু চি তোমাকে বলছি শোনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

চোখে বিশ্বাস হচ্ছে না
মনকে বলেছি শোনো—
ওবায়েদাকে ধর্ষণ করেছে যারা
তাদের ক্ষমা নেই কোনো।
ওবায়েদা, রাখাইন দেশ;
সব ধর্ষিতা—কিশোরীর মা—
কখনো সে সালিমা কাশ্মেির
কখনো সাঁওতাল পরগনা;
বোবাদের নগরীতে সিরীয় যুবতী
ইয়াজিদি কিংবা হাবশি, দাসীর-জা
নৌকাতে যুদ্ধবন্দি কিশোরী
কখনো-বা কল্পনা চাকমা।
অং সান সু চি, তোমাকে বলছি শোনো
নোবেল কাইড়া নিলেও

মানুষ হিসেবে মানুষের কাছে
এ নৃশংসতার ক্ষমা নেই কোনো।