অকাল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিমর্ষতা কত প্রাচীন, তুমি জানো না। হতে পারে—
পাথর বেয়ে ডুমুর নদীটা আশ্রয় নিয়েছে রক্তের ভেতরে।
সূর্যের নিচে—
কিছু অন্ধকার তুলে রাখি তুর পাহাড়ের পাদদেশে;

দুর্বোধ্য স্ফিংসের আদলে কি গড়ে ওঠে সময়?

মাঝে মাঝে নিজেকে
এক বিচ্ছিন্ন মরুর অধিবাসী মনে হয়।