অক্তাবিও পাজের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপর

নিজের জন্য সে বানিয়েছিল একটি চেহারা।
তার পেছনে
সে বেঁচেছে মরেছে পুনর্জন্ম পেয়েছে
বহুবার।
তার মুখে এখন
সেই চেহারার বলিরেখা।
তার বলিরেখার কোনো মুখ নেই।

লেখালেখি
লিখি আমি এই বর্ণরাজি
দিবস যেভাবে তার প্রতিমাপুঞ্জের ছবি এঁকে
তাদের ওপর দিয়ে বয়ে যায়
কখনো ফেরে না

প্রচ্ছায়া
ব্যক্তি যদি ধূলিকণা
সমতল পার হয়ে ওই যারা যায়
তারা তো মানুষ