অক্তাবিও পাসের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহিকোর কবি অক্তাবিও পাস (১৯১৪-১৯৯৮) ছয় মাসের জন্য প্রথম ভারতবর্ষে আসেন ১৯৫১ সালে, অকিঞ্চিৎকর কূটনৈতিক কাজে। ১৯৬২ সালে দীর্ঘ ছয় বছরের জন্য আবার আসেন রাষ্ট্রদূত হয়ে—পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তানের দায়িত্ব নিয়ে। ভারতবর্ষ তাঁর জীবন পাল্টে দেয়। এ অভিজ্ঞতা নিয়ে প্রথমে বেরোয় একটি পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ, ইস্ট স্লোপ। পরে গদ্যপদ্যের আরও বহু বই। তিনি বলতেন, গদ্যগুলো ভারতবর্ষ নিয়ে লেখা তাঁর কবিতার টীকাভাষ্য মাত্র। এখানকার সব কবিতাই ইস্ট স্লোপ থেকে নেওয়া। শেষেরটি নয়। সেটি তাঁর অতিবিখ্যাত কবিতাগুলোর একটি। পাস ১৯৯০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।অপরনিজের জন্য সে বানিয়েছিল একটি চেহারা। তার পেছনেসে বেঁচেছে মরেছে পুনর্জন্ম পেয়েছেবহুবার। তার মুখে এখনসেই চেহারার বলিরেখা।তার বলিরেখার কোনো মুখ নেই।লেখালেখিলিখি আমি এই বর্ণরাজিদিবস যেভাবে তার প্রতিমাপুঞ্জের ছবি এঁকেতাদের ওপর দিয়ে বয়ে যায় কখনো ফেরে নাপ্রচ্ছায়াব্যক্তি যদি ধূলিকণাসমতল পার হয়ে ওই যারা যায়তারা তো মানুষহুমায়ুনের সমাধিসৌধবোলতার তর্কমুখরতাবানরের দ্বন্দ্ববাদপরিসংখ্যানের কলতানসবারই সে বিরোধিতা করে(পাথর বাতাস পাখপাখালিতে গড়াগোলাপের তুঙ্গ এক শিখাপানির ওপরে চুপ নিথর সময়) শব্দহীনতার বাস্তুকলারাস্তাশব্দহীন দীর্ঘ রাস্তায়অন্ধকারে হাঁটি এবং হোঁচট খাই, পড়ি,উঠে দাঁড়াই, আবার হাঁটি অন্ধ, দুই পামাড়িয়ে যায় নীরব নুড়ি, শুষ্ক ঝরাপাতা।পেছনে কেউ আমার, যায় মাড়িয়ে নুড়ি, পাতা: আস্তে হাঁটি, হয় সে মন্থর; দৌড়ে চলি, দৌড়ে চলে সেওপেছন ফিরে তাকিয়ে দেখি: কই, কেউ তো নেই। চতুর্দিক অন্ধকার, দরজাহীন সব, পদধ্বনি আমার শুধু আমাতে জাগ্রত, মোড়ের পরে মোড়ের পাক আমাকে দেয় ঠেলেএমনই এক অমোঘ রাস্তায়প্রতীক্ষায় যেখানে কেউ নেই, আমার নেয় না পিছু আর, সেখানে নিই এমন কারও পিছুযে জন খায় হোঁচট, ওঠে, আমাকে দেখে বলে: কই, কেউ তো নেই।