অগ্নিবাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার জ্বর হলে আমিও জাপিংগা হবনীল পালকের নিচে আত্মাহুতি পুষবআমি চাই তীব্র কামুক জ্বরআমাকে দাউ দাউ ঘিরে ধরবে তরল গরম বাতাসে ঘামের ঘুড়ি উড়বেদলে দলে আত্মহননবৃক্ষ ফলপৃথিবীর তাবত ফোকরআর আকাশের অনন্ত অমা দীর্ঘ হবেঅজগর আগুন তখন আত্মদানের আহ্বান জানাবে নিরাক পরা আসমানের নিচে তখন কি ড্যাবড্যাবে চোখে ডাবটি চেয়ে থাকবেআর মধ্যবয়স্ক বাবুইরা সব নিশ্চুপ হয়ে যাবে?