অগ্রন্থিত হুমায়ূন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ১৯৮৭ সালের ১০ থেকে ১২ অক্টোবর ‘সমকালীন বাংলা সাহিত্য’ শীর্ষক তিন দিনব্যাপী সেমিনারের কথাসাহিত্যবিষয়ক আলোচনা পর্বে কথাশিল্পী রশীদ করীম ‘উপন্যাসে স্ত্রী-পুরুষের সম্পর্ক’ এবং প্রাবন্ধিক হাসনা বেগম ‘বাংলা কথাসাহিত্যে নর-নারী সম্পর্ক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। পঠিত প্রবন্ধ বিষয়ে অন্যান্যের মধ্যে কথাশিল্পী হুমায়ূন আহমেদও আলোচনায় অংশ নেন। তাঁর আলোচনায় একজন প্রবন্ধকারের দৃষ্টিভঙ্গির সমালোচনা আছে; পাশাপাশি রশীদ করীমের প্রাগ্রসর চেতনার প্রতি সমর্থনও লক্ষযোগ্য। আবার একটি স্বাধীন রচনা হিসেবে পাঠ করলে এ ক্ষুদ্রকায় লেখায় হুমায়ূন আহমেদের সমাজতাত্ত্বিক ভাবনার একটি পর্বেরও সন্ধান পাব আমরা। দেখব, কথাসাহিত্যে নর-নারীর সম্পর্ক বিষয়ে সমকালীন এই শক্তিমান কথাশিল্পীর অবস্থান তাত্ত্বিক পরিসরে নয়, বরং জীবনের বৃহত্তর পটে প্রতিস্থাপিত ছিল।খান সারওয়ার মুরশিদ সম্পাদিত সমকালীন বাংলা সাহিত্য সংকলনে অন্তর্ভুক্ত ‘বাংলা কথাসাহিত্যে নারী-পুরুষের সম্পর্ক’ শীর্ষক হুমায়ূন আহমেদের রচনাটি অদ্যাবধি অগ্রন্থিত।