অঘটন ঘটনপটিয়সী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু বিশারদেরা নারীবাদী না কি ঘোর পিতৃতান্ত্রিকঠিক মালুম হচ্ছে না। তবে মাঝামাঝি যে নয় তা নিশ্চিতক্যাটরিনা, নার্গিস, আইলা, লায়লা, আগাথা নামেঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের নাম যাঁরা রাখেন তাঁরানারীবাদী হলে ভাবেন নারী আর কতকাল এমনধারাপড়ে পড়ে মার খাবে, এবার মার দিক। নারীর কী শক্তি এখন বোঝ্।‘মা’ ‘মা’ ডেকে হাত জোড় করে মুখে গ্যাজা তোল্।ওদিকে পুরুষবাদীরা আবার ইতিহাস-পুরাণের ভারি ভক্ততাবড় তাবড় অশান্তির মূলে খুঁজে পান নারীর কারণ তা ছাড়া প্রকৃতিও তো নারী বটে!দুর্যোগের নামগুলোও নারীবাচক হলে খাপে খাপ। আবার এ মাসে আমেরিকায় আইরিন ক্ষোভ পুষে রাখতে রাখতে অনন্যোপায় হয়েযদি এবার বে অব বেঙ্গলের ওপর দিয়েহা রে রে রে করে ধেয়ে আসে নাসরিন?দেশ ডুবলে দেবালয় কি রক্ষা পাবে?