অঙ্কের জাদু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তোমার বয়স কত, সেটা কিন্তু তুমি না বললেও আমি বলে দিতে পারি। দেখতে চাও?
চলো, একটা খেলা শিখিয়ে দিই।
নিচের ধাপগুলো ঠিকঠাক মনে রাখলে তুমিও এই খেলা অন্য কাউকে দেখাতে পারবে।
১. মনে মনে ১ থেকে ৯ পর্যন্ত যেকোনো একটা সংখ্যা ধরো।
২. তুমি যে সংখ্যাটা ধরেছ, তাকে ২ দিয়ে গুণ করো।
৩. ২ দিয়ে গুণ করার পর যা পাওয়া গেল, তার সঙ্গে ৫ যোগ করো।
৪. এবার ৫০ দিয়ে গুণ করো।

.
.

৫. এ বছর তোমার জন্মদিন কি এরই মধ্যে পেরিয়ে গেছে? তাহলে চতুর্থ ধাপে যে সংখ্যাটা পাওয়া গেছে, তার সঙ্গে ১৭৬৭ যোগ করো। আর যদি এ বছর তোমার জন্মদিন এখনো না এসে থাকে, তাহলে ১৭৬৬ যোগ করো।
৬. ৫ নম্বর ধাপ শেষে যে সংখ্যাটা পাওয়া গেছে, তা থেকে তোমার জন্মসাল বিয়োগ করো।
৩ অঙ্কের একটা সংখ্যা পাওয়া গেছে, তাই তো?
এবার দেখো, প্রথম সংখ্যাটা হলো তুমি একদম শুরুতে যে সংখ্যাটা ধরেছিলে, সেটা।
আর শেষ দুটো সংখ্যা হলো, তোমার বয়স। (ধরি, তুমি যে ৩ অঙ্কের সংখ্যা পেয়েছ, সেটা হলো ২১২। অর্থাৎ একদম শুরুতে তুমি ২ ধরেছিলে। আর তোমার বয়স হলো ১২।)