অজানা রুমি

নতুন বছরে পড়তে পারেন পারস্যের কালজয়ী সুফি কবি জালাল উদ্দিন মুহাম্মাদ রুমির জীবনীগ্রন্থ। মার্কিন লেখক ব্র্যাড গুচের লেখা বইটির নাম রুমিস সিক্রেট। ১৭ জানুয়ারি বাজারে এসেছে ইংরেজি ভাষার এই বইটি। এখানে লেখক খুঁজেছেন রুমির জন্ম ও বেড়ে ওঠা নিয়ে নানা প্রশ্নের উত্তর। রুমির জন্ম ১২০৭ সালে বর্তমান জিকিস্তানের বখশ নগরে। রাজনৈতিক নানা উত্থান-পতন মোঙ্গল শাসক চেঙ্গিস খানের আক্রমণের মুখে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকে পালিয়ে বেড়াতে হয়েছে। একসময় রুমির পরিবার উজবেকিস্তানের সমরখন্দ শহরে যায়। এরপর আশ্রয় নেয় সিরিয়ায়। সেখানে দামেস্কে ও আলেপ্পো শহরে পড়াশোনা করেন রুমি। পরে যান তুরস্কের কোনিয়া শহরে। সেখানেই জীবনের শেষ ৫০ বছর কাটান। পারস্যের আধ্যাত্মিক গুরু শামস-ই-তাবরিজের সঙ্গে ১২৪৪ সালে সাক্ষাতের পর রুমির জীবন আমূল পাল্টে যায়। মাত্র তিন বছর গুরু শামসের সান্নিধ্য পেয়েছিলেন তিনি। এরপর শামস উধাও হন। কিন্তু তাঁর শিক্ষা রুমির চিন্তা ও চেতনাকে আলোড়িত-বিলোড়িত করে সারা জীবন। রুমি হয়ে ওঠেন আধ্যাত্মিক সাধক থেকে সুখ্যাত সুফি কবি। হাজারো আধ্যাত্মিক কবিতা ও মহাকাব্য মসনবীর সুবাদে হয়ে ওঠেন কালজয়ী। সূত্র: বিবিসি