অদেখার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালো মেঝেয় তামাটে কুকুর,
গায়ে হাত রাখতেই দৃষ্টি ছড়ায়।
যা কিছু বিরাজ করে গাই তার স্তুতি—অদেখার, গৌরবের।
নিজেকে বাড়িয়ে দিই,
ছড়িয়ে যাই—জমে কৈলাস, উপস্থিতি।
রবের আড়ালে বিজন আহূতি, এই তো মঠ
তোমাকে আশ্রয় দিল—দাও জাগর কুসুম, দাও রাতুল ব্যসন।
