নানা সময়ে এই দুনিয়ায় নানা রহস্যময় মানুষের আবির্ভাব হয়েছে। যাদের পরিচয় ও আসল চরিত্র নিয়ে এখনো সংশয় কাটেনি। এ রকম কয়েকজনের গল্প পড়ুন— ক্যাসপার হজার১৮২৮ সালের ২৬ মে জার্মানির ন্যুরেমবার্গ শহরে হাজির হয় এক কিশোর। তার হাতে একটা চিঠি। চিঠিটা কে লিখেছে তার নাম নেই। চিঠিতে স্থানীয় অশ্বদলের ক্যাপ্টেন ফন ওয়েনিগকে ছেলেটির ভরণপোষণের দায়িত্ব দেওয়া হয়েছে। চিঠিতেই লেখা হয়েছে, ছেলেটির নাম ক্যাসপার হজার; জন্ম ১৮১২ সালে। ছেলেটি মুখে কিছুই বলে না। শুধু বলে, ‘বাবা একজন অশ্বারোহী ছিলেন। তাই আমিও অশ্বারোহী হতে চাই।’ এমন আজব এক কিশোরের আবির্ভাবে হতবাক ক্যাপ্টেন ওয়েনিগে ছেলেটিকে নিয়ে যান পুলিশ স্টেশনে।পুলিশের জেরাতেই একসময় ছেলেটি জানায় তার অতীত জীবনের কথা। আসলে তার বাবা-মা কারও কথাই সে জানে না। তার জীবন নাকি কেটেছে দুই মিটার লম্বা, এক মিটার প্রস্থ ও দেড় মিটার উচ্চতার এক অন্ধকার ঘরে বন্দী হয়ে। প্রতি সকালে তার বিছানার পাশে পড়ে থাকত কখনো পানি আবার তেতো পানীয় আর রুটির টুকরা। ঘুমন্ত অবস্থায় তার চুল ও নখ কেটে দেওয়া হতো। বদলে দেওয়া হতো তার খড়ের বিছানা।ক্যাসপারকে নিয়ে জোর তদন্ত শুরু হয়। তদন্তে কিছু বের না হলেও এর মধ্যে বেশ কয়েকবার আক্রমণ হয় তার ওপর। ১৮৩৩ সালে এক আততায়ীর আঘাতে হজার মারা যায়। কে আসলে ক্যাসপার হজার, এ নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। সবচেয়ে আলোচিত যুক্তি ছিল, ক্যাসপার হজার আসলে ছিল ‘প্রিন্স অব ব্যাডেন’। ১৮২২ সালে যিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ম্যান ইন দ্য আয়রন মাস্ক আলেকক্সান্দার দ্যুমার লেখা সেই বিখ্যাত থ্রিলার নয়; ‘ম্যান ইন দ্য আয়রন মাস্ক’ একটি সত্যি চরিত্র। সতেরো শতকে ফ্রান্সের বাস্তিল কারাগারে বন্দী ছিল এক রহস্যময় কয়েদি। ফ্রান্সের চতুর্দশ লুইসের আমলে পিনেরোলোসহ প্রায় সব কারাগারেই দিন কাটিয়েছে এই কয়েদি। কালো ভেলভেটের কাপড়ে তৈরি মুখোশের আড়ালের কয়েদির মুখ কেউ কখনো দেখেনি। ১৭৭১ সালে দার্শনিক ভলতেয়ার দাবি করেন, এই কয়েদি ছিল লুইস চতুর্দশের অবৈধ বড় ভাই। ১৮৪০ সালে আলেক্সান্দার দ্যুমা দাবি করেন, মুখোশের আড়ালে এ কারাবন্দী রাজার যমজ ভাই। ১৬৬৯ সালের জুলাই মাসে ‘উসটাস ডগার’ নামে তাকে জেলে পাঠানো হয়। জেলার ছাড়া কেউ তাকে দেখতে পেত না। খাওয়া কিংবা প্রয়োজন ছাড়া অন্য কোনো কথা বললে তত্ক্ষণাত্ মৃত্যুদণ্ডের হুকুম ছিল। ১৭০৩ সালে তার মৃত্যুর পর যাবতীয় সব তল্পিতল্পাই ধ্বংস করে দেওয়া হয়। গিল পেরেজআগের দিনও গিল পেরেজ ফিলিপাইনের গভর্নরের প্রাসাদে প্রহরীর কাজ করেছেন। পরদিন নিজেকে আবিষ্কার করেছেন মেক্সিকো শহরে। ব্যাপারটা আজকের দিনে হলে সমস্যা ছিল না, ১৫৯৩ সালের অক্টোবর মাসের! সে সময়ে এক রাতে কী করে এই বিশাল দূরত্ব পাড়ি দিয়ে ফেললেন পেরেজ! পেরেজ দাবি করলেন, তাঁর বিন্দুমাত্র ধারণা নেই, তিনি কীভাবে এত দূরে মেক্সিকো শহরে এল। তার তো ম্যানিলায় গভর্নরের বাড়িতে পাহারা দেওয়ার কথা। পেরেজের এই অদ্ভুত আচরণে হইচই পড়ে যায়। দুই মাস পর এ খবর চলে যায় ফিলিপাইনে। আশ্চর্য হলেও সত্য, পেরেজের কথা ঠিকঠাক মিলে যায় এবং মেক্সিকোতে পৌঁছার আগ পর্যন্ত তাঁর পাহারা দেওয়ার সত্যতাও মেলে। ডি বি কুপারআমেরিকার প্লেন ছিনতাইয়ের ইতিহাসে অসামান্য এক নাম ডি বি কুপার। তার আসল নাম যে কী, তা কেউ বলতে পারে না। ১৯৭১ সালের নভেম্বর মাসে ‘বোয়িং ৭২৭’ ছিনতাই করে কুপার লুট করে নেয় দুই লাখ ডলার। তারপর প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে। এরপর কী হলো? এই কুপার লোকটা এসেছিলই বা কোত্থেকে!এফবিআইয়ের দীর্ঘদিন ধরে তন্নতন্ন তল্লাশি করে টিকিটিও ধরতে পারেনি, টাকা উদ্ধার তো পরের কথা। ১৯৮০ সালে ছিনতাই করা আমেরিকান ডলারের একটি নোট খুঁজে পাওয়া যায়। তাতেও লাভ হয়নি। এফবিআইয়ের ধারণা, কুপার প্লেন থেকে আর বাঁচতে পারেনি। তবে যুক্তির অভাবে এ কথা বেশি দিন টেকেনি। রহস্যজনকভাবে কুপার আড়ালে আছে।