অনুচ্চারিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুচ্চারিত থাক সকল অন্তঃস্থ ক্রোধ,
উড়ুক ফানুস আর থইথই কুহক-কথাসমূহ
তবু বসন্তরাত যদি গল্প শোনায় কোনো মায়া হরিণীর,
ঘ্রাণ নিয়ো এ বাতাসে।

দ্যাখো, আঙুলের দৈর্ঘ্য ডুবে যাচ্ছে চুলে
বুনো মোষের দল যে কী দৌড়ে ছোটে রক্তে-শিরায়!
জঙ্গলে ভুল পথও আলোর ফুল, পথ হয়ে ওঠে।
শুধু
প্রকৃত অন্ধকার নামে তুমি দূরে সরলেই,
জানি
প্রকৃত প্রেমের কোনো নাম নেই।