অনুবাদ সাহিত্য কেন তারপরও জনপ্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোমবাতির অগ্নিগর্ভ কোল উপচে উঠছেতরল মোমে: আলোর ভরাডুবি হয়ে যাবেহয়তো এক্ষুণি! ভয়ে ভয়ে পৃথিবীর রাত এগিয়ে চলে—একসময় স্তিমিত আলোকে মুক্তি দিয়েগলিত দেহ বাকি শরীরটুকু বেয়ে বেয়েজমা হয় পার্থেনন মন্দিরের পাদদেশে—আবার বেড়ে ওঠে আগুন; সে আগুনেরসাম্রাজ্য থেকে অভিধান খুঁটে-খুঁটে দু-চারটি শব্দার্থ জীবনের তুলে আনা যায়, যায় বৈকি!এবং জীবনে স্বভাবত বেশকিছু দুঃখ থাকেআর কয়েক পৃষ্ঠার অনুবাদ-অযোগ্য দীর্ঘশ্বাসতবু বেছে-বর্তে নেওয়া কয়েকটি সুখপ্রদ শব্দার্থনিয়েই মানুষ বসে যায় বেদনার ভাষান্তরে—অনুবাদসাহিত্য তাই হয়তো এত জনপ্রিয় মানুষের ইতিহাসে!