অনুষঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিদা তো লাগেই। লাগবেই। পেট যেহেতু আছে,

অনাকাঙ্ক্ষিত দুয়ারে গিয়ে অনিচ্ছুক পা নিয়ে

দাঁড়িয়ে থাকতে হয়। হয়, কেননা

জীবনের অনুষঙ্গ এই। একেও মানতে হয়।

যেহেতু জীবনেই আছি।

তবুও সত্য এই, কার্তিক-অঘ্রান এলে আমার নদীপাড়গুলোর

কী যেন হয়ে যায়!

আবছা ঝাপসা সান্ধ্য–ঘোরের ঘোরতর এক অলীক রাতের মুখে

টেনেহিঁচড়ে নিয়ে ছেড়ে দেয় আমাকে।

আমি তখন বোবায় ধরা যেন।

আম্মা আম্মা বলে যতই তীব্র চিৎকার করি, ততই

মুখের আওয়াজ মুখের ভেতরই

দম বন্ধ হয়ে নিস্তেজ, ঝিমিয়ে পড়তে থাকে...

আমাকে না শোনে আম্মা, না পায় নদীপাড়!