০১.কিছু-কিছু মৃত্যু আমাদের প্রশ্নবিদ্ধ রাখে সারা জীবন:এর পর কে?শূন্য চেয়ারের পাশে পুরোনো কোট-ঝোলানো-হ্যাঙ্গারযেন খোলসের ভেতর থেকে ছুটে আসে দীর্ঘশ্বাস:এর পর কে?জীবন চলে ঠিকই খুঁড়িয়ে খুঁড়িয়ে তিন-চাকায়...টেবিলে দেখি কোনো কঙ্কালের মাথাসমেত বত্রিশ দাঁতমনোবিজ্ঞানীও ব্যর্থ: সে হাসে না কাঁদে, কিছুই বোঝে নাড্রয়ার টানলেই জ্ঞানভান্ডার ডুকরে ওঠে;এরপর কেউ বুঝি চোখ বুলাতেও আসবে না!০২.কিছু-কিছু মৃত্যু পূর্বজন্ম দেখায়:কোমল সুশ্রী নিষ্পাপ চেহারার ভাঁজে ভাঁজেঈশ্বরের এক শ নাম, হাজার ইঙ্গিতলক্ষ পুণ্যের লাবণ্যআবার আসতে ইচ্ছে করেএর পর কে?আমিই কি?কিছু-কিছু জন্ম পরজন্মে টেনে নেয়,বিদঘুটে মুখের ওপর প্রায়শ্চিত্তের ভীতিবিহ্বল চিহ্ন সরিয়েভবিষ্যতের পথ বানাতে ব্যস্ত;কে যেন আমার নামেই ডাকছে তার প্রিয় সন্তানেরে:পারিস তো সাবধানেই আসিসনা-পারলে দরকার নেই!রঙিন সুতোভরা লাটাই-ঘুড়ি, মার্বেল-লাটিম এভাবেই থাকুকএখানেই আরেকটি ইতিহাসের মস্তিষ্ক বিকৃতিএখানেই যত ভয়-ভীতি!আবার কী-দরকার আসামানুষের অতি-সভ্যতাতার ধাতে কখনো কি সয়েছিল?