প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহলে এ বয়সেও যুদ্ধটা জমিয়ে তুলতে চাওসমাজ-সংসারের যেসব পেরেক ও তারকাঁটাগুলোসিদ্ধিলাভের জন্য তুমি গেঁথে দিয়েছিলে বুকেসেগুলো কি গাঁথাই থাকবেআমার আত্মা কি মুক্তি পাবে না কোনো দিন?মরচে-ধরা পুরোনো প্রেমের কান্না শয়তানের অট্টহাসিআমাকে কোনো স্বস্তিই দিচ্ছে নাতুমি জানো, আমি এই ঘোলাটে গুমট সময়টাফুসফুসে টানতে পারছি নাবাতাস আমাকে সে রকম অক্সিজেন দেয় নাশয়তানের বিরুদ্ধে আমার যুদ্ধ-জয় এতই টুকরো-টুকরো যেতোমারও নজর সেখানে যায় নাতাহলে যুদ্ধটা জমিয়ে লাভ কী তোমার?ঢং ঢং ঢংজীবনের বারোটা তো কবেই বেজেছেআমি শূন্যের কোঠায় স্থির ঘড়ির কাঁটাকেন খুঁজি সময়ের দুকূলঢং ঢং ঢংমধ্যরাতে শুধুই উৎপাতষোলো-আনা জোয়ারের বারো-আনা ভাটাতার আনন্দের অনেকটাই ভুলআমার মতো করে তোমাকে চাই নাতোমার মতো করে আমাকে নিয়োআমার দুঃস্বপ্নগুলো নিংড়ে মুছেতোমার চক্ষুটাই আমাকে দিয়োআমি তোমার অন্ধত্ব ঘোচাব।