প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছর নতুন ক্লাসে
নতুন বইয়ের গন্ধ
পাচ্ছে না আজ খোকা-খুকু
স্কুল যাদের বন্ধ!
অন্ধকারের মানুষগুলো
আগুন দিল ক্লাসে
বেঞ্চি ও টুল পুড়ে গেছে
কে দাঁড়াবে পাশে?
পুড়ে গেছে বইগুলো আজ
তাকিয়ে আছে খুকু
বইয়ের প্রতি হয়নি ওদের
মায়া এত্তটুকু!
কী দোষ ছিল নতুন বইয়ের
প্রশ্ন করে খোকা—
অন্ধকারের মানুষকে আজ
যায় না বুঝি রোখা?