অন্ধঘড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি অন্ধঘড়ি পাড়ায় পাড়ায় ঘুরছেঘুরে ঘুরে ছড়াচ্ছে সংগীতসংগীত শেষ হবার আগেইদু-একটি দুষ্টু বালক তুলে নিচ্ছে সুরসুর থেকে কেউ ধরে আনছে আরব্য রজনীর পাখিতুলে আনছে কেউ বোবা গায়কের চোখ।অন্ধঘড়ি—চোখ ছিল না বলে কোনোদিন পড়া হয়নি হাতের তালুতালুতে লিখে রাখা ভূত-ভবিষ্যত্—দুষ্টু বালকেরা ভূত-ভবিষ্যত্ ভাবে নাভাবে—একটি নিজস্ব সুর হলো বেশ!এখন থেকে কারও সঙ্গে ঝগড়া হলেঢিল ছুঁড়বে না আর বরংএকটি নিপুণ গান পাঠিয়ে দেবে তার আত্মা বরাবর—