অন্য খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চর্বিবিরোধী আন্দোলনগরুকে মোটাতাজা করতে ইউরিয়াযুক্ত খাবার খাওয়ানো হয়। তবে মানুষের জন্য অতিচর্বিযুক্ত ফাস্টফুডই যথেষ্ট। এই চরম সত্য সবাই জানলেও জিবের লোভে তা মানতে নারাজ অনেকেই। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এত দিনে কথাটা মানতে শুরু করেছে রাশিয়ানরা। তাই চর্বির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে রাজপথে নেমে এসেছে সাধারণ রাশিয়ানরা। এ বিক্ষোভে সবাইকে শামিল করতে হাল্ক, সুপারম্যান, ক্যাপ্টেন আমেরিকাসহ নামকরা সুপার হিরোদের পোশাক পরে রাস্তায় নামে তারা। বিক্ষোভের অংশ হিসেবে গাদা খানেক অতিচর্বিযুক্ত বার্গারও রাস্তায় ছুড়ে ফেলে আন্দোলনকারীরা। দেখা যাক, এবার টনক নড়ে কি না! সূত্র: এএফপিসাইবার ক্যাফেতে ছয় বছরতরুণ প্রজন্মের ইন্টারনেট-আসক্তির কথা নতুন করে বলার আর কী আছে! তবে এবার সাইবার-আসক্তির চরম নমুনা হাজির করলেন চীনের লি মেং। ৩০ বছর বয়সী লি এক দিন বা দুই দিন নয়, টানা ছয় বছর কাটিয়ে দিয়েছেন চীনের জিলিন প্রদেশের এক সাইবার ক্যাফেতে। এই ক্যাফের একই চেয়ারে বসেই চলে তাঁর খাওয়া, ঘুম আর ইন্টারনেটে খেলাধুলা। শুধু গোসল আর বাথরুমের প্রয়োজনেই সামান্য সময়ের জন্য চেয়ার ছাড়েন তিনি। সে জন্য তাঁকে মাসে ৮০ ডলার খরচ করতে হয়। তবে ইন্টারনেটে বিভিন্ন টুর্নামেন্ট খেলে তিনি প্রায় ৩০০ ডলার আয় করেন প্রতি মাসে। সত্যিই সেলুকাস! সূত্র: সিনহুয়া