অন্য খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাখ টাকার বাগান খাইল...ছাগলে কী না খায়—সেটা প্রাগৈতিহাসিক কাল থেকেই জানা। কিন্তু তথ্যপ্রযুক্তির যুগে কথাটা ভুলতে বসেছিলেন অস্ট্রেলিয়ার জিম ডিজারনাল্ড। নইলে কি নিজের ছাগল গ্যারিকে ফুলের সামনে ছেড়ে দেন। চোখের সামনে রংবেরঙের খাবার দেখে চেখে দেখতে শুরু করে গ্যারি। ব্যস! ফুল ধ্বংসের অভিযোগে জিমকে ৪৪০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করে কর্তৃপক্ষ। জিমও ছাড়ার পাত্র নন। শেষমেশ আদালতে গড়ায় ঘটনাটি। সব শুনে গ্যারি আর জিমের বিরুদ্ধে অভিযোগ খারিজ করেন বিচারক। এরপর আদালত প্রাঙ্গণ থেকে বিজয়ীর বেশে গটগট করে বাড়ির দিকে পা বাড়ায় গ্যারি।আনস্মার্ট ফোন!স্মার্টফোন ব্যবহারে কি স্মার্ট হওয়া যায়? যুক্তরাজ্যের তরুণী লরা সেফের গল্প শুনলে কিন্তু তা মনে হয় না। এফএম রেডিওর সংবাদপাঠিকা লরা সেদিন বার্মিংহামের রাস্তায় হনহন করে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতেই বন্ধুকে এসএমএস লিখছিলেন লরা। কিছুক্ষণ পরই নিজেকে রাস্তার পাশের বরফে জমাটবাঁধা নর্দমায় আবিষ্কার করলেন তিনি। সারা গায়ে-মুখে নোংরায় ভরা। পুরো ঘটনাটা এক সিসি ক্যামেরায় ধরাও পড়ে। ভিডিওটি ইউটিউবে তোলার পর এ পর্যন্ত ৪০ হাজার দর্শক দেখে ফেলেছে।  আবুল বাসার তথ্যসূত্র: টেলিগ্রাফ ও হেরাল্ড সান