অন্য খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেবি সিটিংয়ে পাইথনপাইথন দিয়ে সার্কাসে খেলাধুলা কিংবা চিড়িয়াখানায় প্রদর্শনী চলতে পারে। কিন্তু তাই বলে বাচ্চা দেখাশোনার দায়িত্বে পাইথন—এমন আজব কথা কে কবে শুনেছে। চীনের গুয়াংডং প্রদেশের ঘটনা শুনলে চক্ষুকর্ণের বিবাদ ঘুচে যাবে। সেখানে ১৩ বছরের আজহি লুইয়ের দেখাশোনা করছে ১৫ ফুট দৈর্ঘ্যের আস্ত এক পাইথন। লুইয়ের বাবা একবার কোথা থেকে যেন পাইথনের একটি ডিম এনেছিলেন। সেই ডিম ফুটেই একদিন জন্ম নিয়েছিল এটি। তার পর থেকেই লুইয়ের কাছের একজন হয়ে যায় পাইথনটি। বাসায় বাবা-মা না থাকলে ২২০ পাউন্ড ওজনের পাইথনটি সঙ্গ দেয় লুইয়ের। আবার গরম লাগলে পাইথনটিকে জড়িয়ে ধরলে বেশ আরাম পায় লুই। তাতে পাইথনটি মোটেও বিরক্ত হয় না।নতুন আইনরাতের বেলা সবাই একটু আরাম করে ঘুমাচ্ছেন। এমন সময় প্রতিবেশীর কুকুর বা বিড়াল চেঁচামেচি শুরু করলে ঘুমের বারোটা বেজে যায়। কিন্তু চাইলেই কি সেটা বন্ধ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব! রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে সে জন্য সত্যি সত্যিই একটা আইন করা হয়েছে। নতুন এ আইন অনুযায়ী, রাতের বেলা কুকুর-বিড়ালের ডাকাডাকি নিষিদ্ধ। একই সঙ্গে জোরে নাক ডাকা, দরজা ধাক্কানো, কিংবা আসবাব টানাটানিও নিষিদ্ধ করেছেন আদালত। এই আইন অমান্য করলে ন্যূনতম ৫০০ থেকে সর্বোচ্চ চার হাজার রুবল (প্রায় আট হাজার টাকা) জরিমানা করা যাবে। তাই এখন বেশ সাবধান হয়ে গেছে সেন্ট পিটার্সবার্গের বাসিন্দারা।সরকারি কর্মচারীসরকারি কর্মচারীদের অফিসে ঘুমানো অনেক দেশের ঐতিহ্যের অংশ। রাশিয়াও তার ব্যতিক্রম নয়। এই তো কয়দিন আগে রাশিয়ার একটি আদালতে শুনানি চলছিল। দুই পক্ষের উকিলদের সেই একঘেয়ে যুক্তিতর্ক আর বাদানুবাদ। সব মামলায় তো এমনই হয়। এ আর নতুন কী—ভেবেই নিজের চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন বিচারপতি। বিচারপতিদের যে শত্রুর অভাব নেই, তারই প্রমাণ পাওয়া গেল সঙ্গে সঙ্গেই। তার অগোচরে সবটাই ভিডিও করে ফেলল একজন। তারপর ইউটিউবে তুলতে যেটুকু সময়। ব্যস! রাশিয়াজুড়ে রীতিমতো হইচই। মান বাঁচাতে তাই অভিযুক্ত বিচারপতি ইভজেনি মাখনো নিজেই চাকরিতে ইস্তফা দিয়েছেন। আবুল বাসার তথ্যসূত্র: টেলিগ্রাফ ও হেরাল্ড সান